Tuesday, November 7, 2017

রোহিঙ্গা ইস্যু : প্রস্তাব নয় বিবৃতি দিয়েছে নিরাপত্তা পরিষদ

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী বর্বর অভিযান ও স্থানীয় বৌদ্ধদের উগ্রতার মুখে প্রাণ বাঁচাতে এরই মধ্যে সেখানে থেকে বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখের বেশি রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠী। এই অভিযানকে রোহিঙ্গাদের বিরুদ্ধে জাতিগত নিধনের সর্বজনীন উদাহরণ বলে উল্লেখ করেছে জাতিসংঘ। কিন্তু মিয়ানমার তা প্রত্যাখ্যান করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর অতিরিক্ত ব্যবহার আর যেন না হয়, তা নিশ্চিত করতে, বেসামরিক প্রশাসন চালু করতে, আইনের শাসন শুরু করতে এবং মানবাধিকারের প্রতি সম্মান দেখাতে যথাযথ বাধ্যবাধকতা ও প্রতিশ্রুতি অনুযায়ী দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে নিরাপত্তা পরিষদ।’

No comments:

Post a Comment