rongginnbd
Tuesday, November 7, 2017
ফের সজল-মেহজাবিন একসাথে
রঙিন ডেস্ক :
ছোট পর্দায় নিজের জনপ্রিয়তা শক্ত হাতে ধরে রেখেছেন সজল। দীর্ঘ সময় ধরে তিনি দাপটের সঙ্গে অভিনয় করে যাচ্ছেন। সম্প্রতি দর্শকের কথা ভেবে কাজের মধ্যে বাছ-বিচারও করছেন বেশ। অন্যদিকে মেহজাবিন তার ক্যারিয়ারের স্বর্ণালী সময় পার করছেন। তার অভিনীত একাধিক নাটক হয়েছে দর্শকপ্রিয়।
জনপ্রিয় দুই তারকা এবার জুটি বেঁধে অভিনয় করেছেন একটি নাটকে। আদর সোহাগের রচনা ও পরিচালনায় নাটকটির নাম ‘যাতনা কাহারে বলে’। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
‘যাতনা কাহারে বলে’র গল্পে দেখা যাবে, শুভ্র ও সাজিয়া পারিবারিক সিদ্ধান্তে বিয়ে করেছেন। বাসর রাতেই শুভ্র স্বপ্নে দেখে সাজিয়া তার ওপর অনেক অত্যাচার করছে। কিন্তু সকালে ঘুম থেকে উঠে অন্যরকম এক সকাল পায় শুভ্র। অনেক মিষ্টি আর সুন্দরভাবেই সাজিয়া তার সঙ্গে আচরণ করছে। বিয়ে করা বউয়ের প্রেমে পড়ে যায় শুভ্র। অন্যদিকে সাজিয়াও বোকাসোকা স্বামীর ভালোবাসায় মুগ্ধ হয়। সুখেই চলতে থাকে সংসার।
এরপর অন্তঃসত্ত্বা হয় সাজিয়া। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায়, সন্তান অথবা স্ত্রী যেকোনো একজনকে বাঁচানো সম্ভব। কিন্তু কাকে রেখে কাকে ছাড়বেন শুভ্র? এমন হৃদয়স্পর্শী মুহূর্তের মধ্যে পড়ে সে।
নাটকটিতে শুভ্র চরিত্রে সজল ও সাজিয়া চরিত্রে অভিনয় করেছেন মেহজাবিন। জুয়েল হক অপুর প্রযোজনায় শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে প্রচার হবে ‘যাতনা কাহারে বলে’।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment