rongginnbd
Tuesday, November 7, 2017
শ্বাসরুদ্ধকর ‘টাইগার জিন্দা হ্যায়’র ৩মিনিট
রঙিন ডেস্ক :
প্রকাশ পেয়েছে বহুল প্রতিক্ষিত সিনেমা ‘টাইগার জিন্দা হ্যায়’র ট্রেইলার। আজ দুপুর ১২টায় যশরাজ ফিল্মের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় ট্রেইলারটি। সিনেমাটিতে অভিনয় করেছেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। পরিচালনা করেছেন আলী আব্বাস জাফর।
ট্রেইলার দেখেই বোঝা যাচ্ছে অনেক রোমাঞ্চিত একটা সিনেমা হতে চলছে। পুরো ট্রেইলার জুড়েই অ্যাকশনে ভরপুর। তবে মাঝে ক্যাটরিনা ও সালমানের রোমান্সের ঝলকও দেখা গেছে। মাত্র একঘন্টায় এ পর্যন্ত ট্রেইলারটি দেখেছেন ৫ লাখ দর্শক।
২০১২ সালে মুক্তি পাওয়া সুপারহিট ছবি ‘এক থা টাইগার’-এর সিক্যুয়েল ‘টাইগার জিন্দা হ্যায়’। ছবির শ্যুটিং শুরু থেকেই ‘ভাইজান’-এর ছবি নিয়ে দর্শকদের উন্মাদনার শেষ নেই। অবশেষে মুক্তি পেল ছবির ট্রেলার। ৩ মিনিট ১৪ সেকেন্ডের রুদ্ধশ্বাস ট্রেলার দেখতে দেখতে চোখের পলক ফেলতে পারবেন না। এখনো না দেখে থাকলে আপনার জন্য রইল ট্রেলারটি। চলতি বছরের ২২ ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment