Tuesday, November 7, 2017

সৌদির শুদ্ধি অভিযানের প্রতি ট্রাম্পের সমর্থন

রঙিন ডেস্ক : সৌদি আরবে চলমান দুর্নীতিবিরোধী শুদ্ধি অভিযানের প্রতি সমর্থন জানিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুবরাজ মোহাম্মদ বিন সালমান যে পদক্ষেপ নিয়েছেন তা সঠিক। সৌদি রাজপরিবারের প্রভাবশালী রাজপুত্র, ব্যবসায়ী, বিনিয়োগকারী ও মন্ত্রীদের গ্রেপ্তারের পর সৌদি বাদশা ও যুবরাজের পক্ষে এমন সাফাই গাইলেন প্রেসিডেন্ট ট্রাম্প।
নাম জানাতে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, সৌদি আরবের প্রাথমিক সিদ্ধান্তপ্রণেতা হিসেবে চালকের আসনে রয়েছেন এমবিএস। প্রতিপক্ষদের সরিয়ে দিতে, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সুসংহত করতে এবং বাদশাহির অপ্রতিরোধ্য উত্তরাধিকারী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে আগ্রাসী পদক্ষেপ নিয়েছেন তিনি।

No comments:

Post a Comment