সম্পর্ক ভাঙ্গার হতাশা থেকে বের হতে
যা করতে ভালো লাগে তা-ই করুন
সত্যি বলতে কী, ভাঙা মন নিয়ে কোনো কিছুতে মনোনিবেশ করা অনেক কঠিন, দেখা যায়
এক সময় যা আপনার দারুণ প্রিয় ছিল তাতেও আর কোনো আগ্রহ পাচ্ছেন না। কিন্তু
সম্পর্ক ভাঙার হতাশা থেকে বের হয়ে এসে জীবনকে নতুনভাবে উপভোগ করতে চাইলে
আপনাকে এসব কিছুর উপর আগ্রহ ফিরিয়ে আনতে হবে। আপনার যা মন চায়, যেভাবে আপনি
নিজেকে আবার প্রাণোচ্ছল করে তুলতে সক্ষম বলে মনে হয়; সেটাই করুন। যদি
বাইরে বন্ধুদের সাথে আড্ডা দিলে কিছুটা চাঙা অনুভব হয় তবে তা-ই করুন। যদি
মনে হয় সবকিছু থেকে বের হয়ে আসতে আপনার বাইরে কোথাও ঘুরতে যাওয়া দরকার তবে
সেটাই করুন। এটা প্রমাণিত যে, আপনি যত বাইরের সাথে নিজেকে ব্যস্ত রাখবেন,
তত দ্রুত সবকিছু থেকে বের হয়ে আসতে পারবেন। পরিবারের সাথে সময় কাটান, বাইরে
ঘুরতে যান, পছন্দের কোনো রেস্টুরেন্ট খেতে যান, ছবি আঁকতে ভালো লাগলে ছবি
আঁকুন, সিনেমা দেখুন, প্রাণ খুলে হাসুন। সহজ কথায়, নিজেকে ব্যস্ত রাখুন,
দেখবেন হতাশা কাটতে শুরু করছে।
No comments:
Post a Comment