rongginnbd
Friday, November 17, 2017
বৃষ্টি আইনে স্বপ্ন ভঙ্গ টাইগার যুবাদের
রঙিন ডেস্ক :
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে বৃষ্টির কারণে স্বপ্ন ভঙ্গ হলো বাংলাদেশের যুবাদের। আগের ম্যাচে ভারতকে হারিয়ে উজ্জিবিত টাইগাররা আজ সেমিফাইনালে শক্তিশালি পাকিস্তানের মুখোমুখি হয়েছিলো। তবে বৃষ্টি আইনে পাকিস্তানের বিপক্ষে ২ রানে হেরে ফাইনালে উঠা হলো না টাইগারদের।
বৃহম্পতিবার মালয়েশিয়ায় পাকিস্তানের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করে বাংলাদেশ। সাইফ-আফিফরা ৬ উইকেটে ২৭৪ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে।
জবাবে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান তোলার পর শুরু হয় বৃষ্টি। ব্যাটিংয়ে আসার অপেক্ষায় ছিলো পাকিস্তানের যুবারাও, বাংলাদেশই হয়ত এগিয়ে তখন। কিন্তু বাকি বল আর মাঠে গড়ায়নি।
এর আগে পাকিস্তানের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২৭৪ রান তুলে। বাংলাদেশের ইনিংসে সর্বোচ্চ রান করেন পিনাক ঘোষ। তার ৯৩ বলে ৮২ রানে ৮টি চার এবং ১টি ছয়ের মার ছিল। পিনাক ঘোষ সেঞ্চুরির আশা জাগিয়েও পারেননি। পাকিস্তানি বোলার মুনির রেজার বলে মোহাম্মদ তাহাকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যান। এছাড়া সাইফ ৬১ এবং আফিফ হোসেন ৫২ রান করে দলকে সম্মানজনক স্থানে নিয়ে যান।
ওপেনার নাঈম শেখ নাঈম ১৪ রানে আউট হন। ৫ রান করে আউট হন তৌহিদ। নাঈম হাসান ২২ রান করেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment