rongginnbd
Sunday, November 12, 2017
ছিনতাইকারীর কবলে মনিরা মিঠু
রঙিন ডেস্ক :
ছিনতাইকারীর কবলে পড়েন ছোট পর্দার দুই তারকা মনীরা মিঠু ও শ্যামল মাওলা। শুক্রবার গভীর রাতে ফোক ফেস্ট থেকে ফেরার পথে উত্তরার আজমপুরের কাবাব ফ্যাক্টরির মোড়ে এই ঘটনা ঘটে। ছিনতাইকারীরা এ সময় মনিরা মিঠুর ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়।
মনীরা মিঠু জানান, বেশ ভয়ঙ্কর পরিস্থিতির মুখে পড়েছিলেন তিনি। তার গলায় চাপাতি ধরেছিল ছিনতাইকারীরা। শ্যামল মাওলা চিৎকার করলে শুধু ব্যাগটা নিয়ে পালিয়ে যায় ছিনতাকারীরা।
মিঠু বলেন, ‘রাত ১টায় ফোক ফেস্ট থেকে ফিরছিলাম। ছোট ভাই রনি উত্তরা আজমপুরে নামিয়ে দিয়ে চলে যায়। সেখান থেকে আমি আর শ্যামল রিকশা নিয়ে যখন কাবাব ফ্যাক্টরির মোড় পার হচ্ছি; হঠাৎ শ্যামল আমার হাত থেকে মোবাইল নিয়ে দৌড় দেয়। এমন সময় আমার গলায় কি যেন ঠেকলো, ঘাড় নাড়াতেই দেখি গলায় চাপাতি ধরে ৩ ছিনতাইকারী দাঁড়িয়ে আছে।’
তিনি বলেন, ‘শ্যামল একটু দূরে দাঁড়িয়ে অনবরত চিৎকার করছে। ছিনতাইকারীরা শ্যামলের চিৎকারে ভয় পেয়ে আমার ব্যাগটা নিয়ে পালিযে যায়। ন্যাশনাল আইডি কার্ড, এটিএম কার্ড আর কিছু টাকা নিয়ে গেছে। কিন্তু মোবাইলটা যে শ্যামল বাঁচিয়েছে, এবং চাপাতির কোপ থেকেও যে বাঁচালো।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment