rongginnbd
Friday, November 17, 2017
ঘনিষ্ট দৃশ্যে নার্ভাস স্বস্তিকা
রঙিন ডেস্ক :
ঘনিষ্ট দৃশ্যে অভিনয় করা এক প্রকারের ডাল-ভাত হয়ে গেছে টালিগঞ্জের আবেদনময়ী অভিনেত্রী স্বস্তিকা মূখার্জীর। যে কোনো বয়সী পুরুষের ঘুম নষ্ট করতে তার জুরিমেলা ভার।সাবলীলভাবেই তিনি এই দৃশ্যগুলোতে অভিনয় করে থাকেন। তবে এবার জানালেন অন্যকথা। টালিউড অভিনেতা প্রসেনজিৎ (বুম্বা দা) এর সঙ্গে নাকি ঘনিষ্ট দৃশ্য করতে গিয়ে তার অনেক নার্ভাস লেগেছিলো।
সম্প্রতি এক গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে নিজের কর্ম জীবনের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে স্বস্তিকা খোলাসা করলেন এমনই এক রোমাঞ্চকর এবং একই সঙ্গে অবিশ্বাস্য তথ্য।
সাক্ষাৎকারে স্বস্তিকা স্পস্টভাবে জানান, ‘প্রথমবার বুম্বা দার সঙ্গে একটি ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নার্ভাস হয়ে পড়েছিলাম। আমার সঙ্গে তার পূর্ব ঘনিষ্ঠতা থাকা সত্ত্বেও আমি কম্পন অনুভব করেছিলাম। প্রসেনজিৎ একজন বিরাট তারকা, এটা ভেবেই আমার হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল। একই সঙ্গে তিনি এও বলেন, নার্ভাসনেস কাটিয়ে দেওয়ার জন্য একজন সিনিয়রেরই সাহায্য করা উচিত।’
এসভিএফ প্রযোজিত ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’তে অভিনয় প্রসঙ্গে স্বস্তিকা বলেন, ‘সিনিয়রদের থেকে যা শিখেছি সেটা করার চেষ্টাই করেছি। প্রথমে নতুনরা একটু নার্ভাস ছিল, কিন্তু দুপুরের লাঞ্চ শেষেই সেটা কেটে গেছে।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment