rongginnbd
Friday, November 17, 2017
তমার স্বল্পদৈর্ঘের গান ‘আল্লাহ জানে’(ভিডিও)
রঙিন ডেস্ক :
প্রকাশিত হলো ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়িকা তমা মির্জা অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের গান ‘আল্লাহ জানে’।বৃহস্পতিবার রাতে গানটি সিডি চয়েসের ইউটিউব চ্যানেল প্রকাশ করা হয়। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশি আইডল শ্রাবণ কুমার জুয়েল। গানটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন ভোজন ক্ষ্যাপা।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া অভিনেত্রী তমা এই প্রথমবারের মতো কোনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করলেন। সামির উদ্দিনের রচনা ও পরিচালনায় ‘অধরা’ নামে এ চলচ্চিত্রে তমার বিপরীতে দেখা যাবে সাগর আহমেদকে।
এ প্রসঙ্গে তমা মির্জা বলেন, ‘প্রথমবারের মতো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করলাম। গল্পটি দারুণ। তবে গল্প এখনই বলতে চাচ্ছি না। আশা করছি, কাজটি সবার ভালো লাগবে।’ তিনি জানান, চলচ্চিত্রটির শুটিং শেষ হয়েছে। ৩০ নভেম্বর চলচ্চিত্রটি ইউটিউবে প্রকাশিত হবে।
২০০৯ সালে শাহীন-সুমন পরিচালিত ‘মনে বড় কষ্ট’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তমা মির্জার। এরপর অনন্ত হীরার ‘ও আমার দেশের মাটি’, শাহাদাত হোসেন লিটনের ‘তোমার কাছে ঋণী’ নামের চলচ্চিত্রে অভিনয় করেন তিনি।
মুক্তির অপেক্ষায় রয়েছে দেবাশীষ বিশ্বাস পরিচালিত ‘চল পালাই’। ৮ ডিসেম্বর সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে তমার বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক শাহরিয়াজ ও শিপন মিত্র।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment