Tuesday, November 7, 2017

অন্ধত্ব ঠেকাতে এই খাবারগুলি খান

রঙিন ডেস্ক : কর্মব্যস্ততা, অনিয়ন্ত্রিত জীবনযাপনসহ আরো নানা কারণে ২৫-৪০ বছর বয়সিদের শরীরে পুষ্টির অভাব দেখা দিচ্ছে। ফলে একদিকে যেমন শরীরের সচলতা হ্রাস পাচ্ছে, তেমনি দৃষ্টিশক্তিও কমছে। তাই তো অন্ধত্ব ঠেকাতে প্রতিদিনের ডায়েটে বিশেষ কিছু খাবারের থাকাটা একান্ত প্রয়োজন। একথা হয়তো আমাদের কারওই অজানা নেই যে ছোট মাছ খেলে দৃষ্টিশক্তির উন্নতি ঘটে। কিন্তু এই খাবারটি ছাড়াও যে আরও বেশ কিছু খাবার রয়েছে, যা চোখের বিভিন্ন সমস্যা দূরে রাখে। সে খাবারগুলোই আজ দেখে নিন-
১. সবুজ শাক-সবজি: আজকের প্রজন্মের শাক-সবজির প্রতি আজব এক উদাসীনতা রয়েছে। তারা কোনও মতেই এমন খাবার মুখে তুলতে চান না। কিন্তু শাক না খেলে যে চাখের স্বাস্থ্যের উন্নতি ঘটবে না, আর এমনটা যদি না হয়, তাহলে প্রথমে চশমা, তার পর যত বয়স বাড়তে থাকবে, তত চোখের আলো যে কমতে থাকবে বন্ধুরা! তাই তো প্রতিদিন নিয়ম করে পাংল শাক, ব্রকলি অথবা লেটুসের মতো শাক খাওয়া শুরু করুন। দেখবেন চোখ নিয়ে আর চিন্তায় থাকতে হবে না। কারণ এই ধরনের শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং জিয়াক্সেনথিন নামে বেশ কিছু উপকারি উপাদান থাকে, যা ছানি এবং আরও একাধিক চোখের রোগকে দূর রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।
২.চোখ ভাল রাখতে রোজ খান ডিম: আজকাল কোনও এক অজানা কারণে ডিম খাওয়ার বিরুদ্ধে জেহাদ ঘোষণা হয়েছে। তবু একথা কোনও ভাবেই অস্বীকার করা যাবে না যে প্রতিদিন একটা করে ডিম খেলে শরীরে লুটেইন, জিয়াক্সেনথিন এবং জিঙ্কের পরিমাণ বাড়তে শুরু করে। এই উপাদানগুলি চোখের স্বাস্থ্যের উন্নতিতে দারুন ভাবে সাহায্য করে থাকে।
৩. সাইট্রাস ফল : মৌসম্বি লেবু, কমলা লেবু এবং পাতি লেবু বেশি করে খাওয়া শুরু করুন। এই সব ফলে প্রচুর মাত্রায় ভিটামিন সি রয়েছে। এই ভিটামিনটি ছানি প্রতিরোধে বিশেষ ভূমিকা নেয়। সেই সঙ্গে দৃষ্টিশক্তিরও উন্নতি ঘটায়। বাদাম এতে উপস্থিত ভিটামিন ই ম্যাকুলার ডিজেনারেশন বা চোখের স্বাস্থ্যের অবনতি আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাই যদি চশমা ব্যবহার করতে না চান, তাহলে আজ থেকেই রোজের ডায়েটে বাদামকে অন্তর্ভুক্ত করুন। দেখবেন উপকার পাবেন।

No comments:

Post a Comment