rongginnbd
Thursday, November 23, 2017
প্রতারণা মামলার আসামি শারাপোভা!
রঙিন ডেস্ক : ভারতে একটি প্রতারণা মামলার আসামি হলেন পাঁচবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা।পুলিশ মামলাটি তদন্ত করতে গিয়ে জানায় মারিয়া শারাপোভা নিজে সরাসরি প্রতারণা করেননি। একটি প্রতিষ্ঠান তার নাম ভাঙ্গিয়ে প্রতারণা করেছেন।
পুলিশ গণমাধ্যমকে জানায় একটি হাউজিং ফার্ম প্রতারণা ও ষড়যন্ত্র করে গ্রাহকদের অর্থ হাতিয়ে নিয়ে লাপাত্তা হয়ে গেছে। হাউজিং ফার্মটির পণ্যদূত ছিলেন পাঁচবারের গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়ন মারিয়া শারাপোভা। আর তাতেই ফেঁসে যাচ্ছেন রুশ তারকা। ভারতে তদন্ত শুরু হয়েছে তার বিরুদ্ধে। ‘ব্যালে বাই মারিয়া শারাপোভা’ নামের প্রকল্পটি উদ্বোধন করতে ২০১৩ সালে ভারতে এসেছিলেন শারাপোভা।
তার তারকাখ্যাতি দেখেই প্রকল্পটিতে লাখ লাখ টাকা বিনিয়োগ করেন গ্রাহকরা। এ নিয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা অরবিন্দ শর্মা বলেন, ‘আদালতের নির্দেশে আমরা একটি প্রতারণা মামলা দায়ের করেছি।’
তিনি জানান, মামলা হয়েছে হাউজিং ফার্মটির বিরুদ্ধে এবং অন্যতম আসামি শারাপোভা। মামলার বাদীপক্ষের এক আইনজীবী পীযূষ সিং বলেন, ‘একজন সেলিব্রেটি কোনো পণ্যের প্রচারের কাজ করলে কৌশলগতভাবেই তিনি তার প্রতিনিধি হয়ে পড়েন। শারাপোভার নাম যুক্ত না থাকলে হয়তো কেউই এখানে বিনিয়োগ করতেন না।’
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment