rongginnbd
Thursday, November 23, 2017
হাতুরুসিংহকে চেয়ে বিসিবি সভাপতিকে থিলাঙ্গার চিঠি
রঙিন ডেস্ক : শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ কোচ হাতুরুসিংহকে চেয়ে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কাছে আনুষ্ঠানিক পত্র পাঠিয়েছে।২২ নভেম্বর বুধবার এই চিঠি পাঠানো চিঠিতে জানানো হয়েছে, বাংলাদেশের সাথে চুক্তির সব কিছু চুকে গেলেই তারা হাথুরুসিংহেকে কোচ হিসেবে বিবেচনা করার প্রক্রিয়া শুরু করবেন।
সুমাথিপালা তার পত্রে বিসিবি সভাপতিকে সাবেক লঙ্কান ক্রিকেটার হাতুরুসিংহের সাথে বাংলাদেশের চুক্তির বিষয়টা দ্রুত সুরাহা করার অনুরোধ করেছেন। চিঠিতে জানিয়েছেন, লঙ্কা দলের বর্তমান অবস্থা থেকে উত্তরণের জন্য ও নিজেদের লক্ষ্য পূরণের জন্যই এই মুহূর্তে হাথুরুসিংহেকে বড্ড প্রয়োজন শ্রীলঙ্কার। লিখেছেন, ‘হাথুরু যে আমাদের জন্য আদর্শ সে বিষয়ে কোনো সন্দেহই নেই। আমাদের স্বল্প ও দীর্ঘ মেয়াদি লক্ষ্যগুলো পূরণ করতে তাকেই প্রয়োজন।’
সংবাদ সংস্থা এএফপিকে সুমাথিপালা এই চিঠির বিষয়টি জানিয়ে বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে বিসিবি সভাপতিকে চিঠি লিখেছি। সে চিঠিতে হাথুরুর ব্যাপারে আমাদের ইচ্ছার কথা তাদের আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।’
গত অক্টোবরের দক্ষিণ আফ্রিকা সফর শেষে বাংলাদেশ ক্রিকেট দল দেশে ফিরলেও হাতুরুসিংহে ফেরেননি। চলে যান ছুটিতে। সেখান থেকেই চলতি মাসের শুরুতে বাংলাদেশের সাথে কাজ করতে অনাগ্রহের কথা জানিয়ে তিনি পদত্যাগ করেন। অপর দিকে, গ্রাহাম ফোর্ড চাকরি ছেড়ে দেওয়ার পর থেকে লঙ্কানদের দায়িত্ব পালন করেন অন্তর্বর্তীকালীন কোচ নিক পোথাস। পূর্ণকালীন কোচ হিসেবেই হাথুরুকে নিয়োগ দিতে ইচ্ছুক শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।
২০১৯ সালের বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাথে চুক্তি থাকলেও তার আগেই পদত্যাগ করেছেন চান্দিকা হাতুরুসিংহে। জানা গেছে শ্রীলঙ্কা জাতীয় দলের দায়িত্ব নিতেই তার এই সিদ্ধান্ত। তবে নিয়ম অনুযায়ী এখনও বাংলাদেশের সাথে চুক্তিবদ্ধ ৪৯ বছর বয়সী হাতুরুসিংহে। এ কথা মাথায় রেখেই আনুষ্ঠানিকভাবে এক চিঠির মাধ্যমে হাতুরুসিংহেকে চেয়ে আবেদন করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment