rongginnbd
Thursday, November 23, 2017
মাঠের লড়াইয়ে নেমেছে অস্ট্রেলিয়া-ইংল্যান্ড
রঙিন ডেস্ক :
প্রতিবারের মতো অ্যাশেজ সিরিজের আগে এবারো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে বাকযুদ্ধ হয়েছে। তবে কথার লড়াই শেষে এবার মাঠের লড়াইয়ে নেমেছে দুই দল। বাংলাদেশ সময় ভোর ছয়টায় মুখোমুখি হয় স্টিভেন স্মিথ ও জো রুটের দল। শুরুতেই টস জিতে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড ক্রিকেট দল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৪ ওভারে এক উইকেট হারিয়ে ইংলিশদের সগ্রহ ৭১ রান। ক্রিজে আছেন জেমস ভিনচ (৪০) ও স্টোনম্যান (৩০)।
এর আগে ওপেনিংয়ে ব্যাট করতে নামা অধিনায়ক অ্যালিস্টার কুককে ফিরিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। মাত্র দুই রানেই পিটার হ্যান্ডসকম্বকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে গেছেন এ ইংলিশ ক্রিকেটার।
অ্যাশেজে ৫টি টেস্ট ম্যাচ খেলবে তারা। এই সিরিজে ইংলিশ দলে ডাক পেয়েছেন জ্যাক বেল। ২৬ বছর বয়সী বেল ১০ নভেম্বর পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। অন্যদিকে অজি দলে ডাক পেয়েছেন অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ডেভিড ওয়ার্নারের বিকল্প হিসেবে নামার কথা ছিলো তার। তকে ওয়ার্নার ঘাড়ে চোট পেলেও সংশয় দূর করে মাঠে নেমেছেন।
অস্ট্রেলিয়া একাদশ :
ক্যামেরন বানক্রফট, ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, স্টিভেন স্মিথ(অধিনায়ক), পিটার হ্যন্ডসকম্ব, শন মার্শ টিম পেইন(উইকেটরক্ষক), মিশেল স্টার্ক, প্যাট কামিন্স, নাথান লিয়ন, জশ হ্যাজেলউড।
ইংল্যান্ড একাদাশ : অ্যালিস্টার কুক, মার্ক স্টোনম্যান, জেমসন ভিঞ্চ, জো রুট (অধিনায়ক), ডেবিড মালান, মঈন আলী, জনি বেয়ারস্টো (উইকেট রক্ষক), ক্রিস ওকস, জ্যাক বেল, স্টুয়ার্ট ব্রোড, জেমস অ্যান্ডারসন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment