Friday, November 3, 2017

যৌন হয়রানি নিয়ে বিদ্যার মন্তব্য

রঙিন ডেস্ক : সম্প্রতি হলিউড প্রযোজক হার্ভে উইনস্টেইনের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠে। তারপর থেকেই বিভিন্ন অভিনত্রেী তাদের সাথে ঘটে যাওয়া অশালীন আচরণের বিষয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হোন তারা। ইন্ডাস্ট্রিতে নিজেদের তিক্ত অভিজ্ঞতা নিয়ে কথা বলছেন হলিউড ও বলিউডের অনেক অভিনেত্রী। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে এ বিষয়ে কথা বলেছেন অভিনেত্রী বিদ্যা বালান।
তিনি আরো বলেন, ‘যৌন হয়রানির ঘটনা প্রতিটা ক্ষেত্রেই রয়েছে। তবে শুধু সিনেমা ইন্ডাস্ট্রির কথা খবরে লেখা হয়। সিনেমা ইন্ডাস্ট্রি সমাজেরই একটি অংশ। এখানে সবকিছু বড় করে দেখানো হয়, এই যা পার্থক্য। পশ্চিমা বিশ্বে ক্ষমতাশীন অনেক ব্যক্তির সঙ্গে এগুলো হয়েছে কিন্তু তারা এ নিয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেননি। সুতরাং আপনি মনে করছেন, ‘আমি শুধু একাই এ ধরনের ঘটনার শিকার হয়েছি তা নয়।’ তবে সবাই এ নিয়ে কথা বলছেন, অনেক ঘটনা ফাঁস করছেন।’
‘অবশ্য কিছু মানুষের পরিস্থিতিটা ভিন্ন। নারী হিসেবে আপনার ষষ্ঠ ইন্দ্রিয় থাকতে হবে। কেউ আমাকে শুধু কফি খাওয়ার জন্য ডাকবে না। আমি যদি তার সঙ্গে যাই তার মানে এতে আমার সম্মতি রয়েছে। অন্য কোনো উপায়ে কাজ করা আমার জন্য অসম্মানের। যারা এ ধরনের উপায় অবলম্বন করেন তাদের নিয়েও আমি কোনো মন্তব্য করি না কারণ সবার পরিস্থিতি এক নয়।’ বলেন এ অভিনেত্রী।

No comments:

Post a Comment