rongginnbd
Wednesday, November 1, 2017
ফের বিতর্কে হিনা-শিল্পা!
রঙিন ডেস্ক :
ফের বিগ বসের ঘরে বিতর্কের জন্মদিলেন আলোচিত দুই প্রতিযোগি হিনা খান ও শিল্পা শিন্ডে। আর এবার বিতর্কের কারণ হলো ঘরের আরেক প্রতিযোগিকে স্বপ্না চৌধুরীকে ঘিরে।
বিগ বসের হাউজে কোনও সেক্স নিয়ে কথা হবেনা এমনটাই জানিয়েছিলেন সঞ্চালক। তারপরও বারবার সেই নিয়ম ভাঙতে দেখা গেছে। বিগ বস প্রতিযোগী হিনা খান এবং শিল্পা শিন্ডে সেক্স নিয়ে নানা কথা বললেন স্বপ্না চৌধুরীকে। সেক্স এর বিষয় গিয়ে পৌঁছেছিল কনডম পর্যন্ত।
ভারতের কলকাতা২৪ পত্রিকার খবরে বলা হয়, স্বপ্না জানিয়েছিল সে কনডমের ব্যাপারে কিছু জানেনা। এমন কি কীভাবে এটাকে ব্যবহার করতে হয় তাও জানেনা। এমন কথা শুনে তো হিনা এবং শিল্পা অবাক। তারা তাকে কনডমের ব্যাপারে যাবতীয় জিনিস জানানোর পরই উত্তাল বিগ বসের হাউজ। আবারও নিয়ম ভঙ্গের কারণে কি শাস্তি দেবেন সঞ্চালক এখন তার অপেক্ষা।
বরাবরই বিগ বস রিয়েলিটি শো জনপ্রিয়তার শীর্ষে তা আলাদা করে বলার কিছু নেই। কখনও আরশি খান এবং আফ্রিদির সঙ্গে সম্পর্ক নিয়ে উত্তাল হয়েছে বিগ বসের সেট। আবার কখনও ঢিনচ্যাক পূজাকে নিয়ে হয়েছে নানা বিতর্ক। কিছুদিন আগে এমনটাও দেখা গেছে সালমানের সঙ্গে জুবের এর ঝামেলা পৌঁছেছে পুলিশ স্টেশন পর্যন্ত। আর এবার শুরু হয়েছে নয়া বিতর্ক।সুত্রঃ জী নিউজ
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment