Tuesday, December 26, 2017

প্রেসিডেন্ট পদে নির্বাচনে অযোগ্য নাভানলি

রঙিন ডেস্ক : প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় রাশিয়ার বিরোধী নেতা ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক অ্যালেক্সি নাভানলিকে প্রেসিডেন্ট পদে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার ফলে ২০১৮ সালে অনুষ্ঠেয় দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ভ্লাদিমির পুতিনের প্রতিদ্বন্দ্বী হতে পারছেন না তিনি।
রাশিয়ার নির্বাচন কমিটি স্থানীয় সময় সোমবার নাভানলিকে প্রেসিডেন্ট পদে নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে। কমিটি তাদের ঘোষণায় বলেছে, একটি প্রতারণার মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় তিনি নির্বাচনী লড়াইয়ে অংশ নিতে পারবেন না। কমিটির ১৩ সদস্যের মধ্যে একজন অনুপস্থিত থাকলেও বাকি ১২ জনের সবাই নাভানলিকে অযোগ্য ঘোষণার সিদ্ধান্তে মত দিয়েছেন।
নির্বাচন কমিটির সিদ্ধান্ত জানানোর পরপরই জনগণের উদ্দেশে একটি বার্তা প্রকাশ করেন নাভানলি। সিদ্ধান্ত ঘোষণার আগেই বার্তাটি রেকর্ড করে রেখেছিলেন তিনি। এই বার্তায় ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচনা করেন নাভানলি। তিনি বলেন, ‘শুধু পুতিন ও তার পছন্দের প্রার্থীরা এই নির্বাচনে অংশ নিচ্ছেন।’ পুতিন সরকারের দুর্নীতির দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এই মুহূর্তে ভোটকেন্দ্রে যাওয়া মানে মিথ্যা ও দুর্নীতিকে ভোট দেওয়া।’
তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন

No comments:

Post a Comment