rongginnbd
Monday, December 11, 2017
লেবুপাতায় তেলাপিয়া মাছ
রঙিন ডেস্ক :
মাছের সাথে লেবুপাতা দিলে রেসিপিটার স্বাদই পরিবর্তন হয়ে যায়। বেশ সুস্বাদুই হয় খাবারটা। আর তেলাপিয়া মাছের স্বাদও কম নয়। তাই আজ এই তেলাপিয়া মাছের সাথেই লেবু পতা দিয়ে মজাদার একটি রেসিপি তৈরি করে ফেলতে পারেন।
উপকরণ:
তেলাপিয়া মাছ (৫০০ গ্রাম), আদা বাটা (আধ চা-চামচ), রসুন বাটা (আধ চা-চামচ), হলুদ গুঁড়া (১ চা-চামচ), লেবুপাতা (৪ টে), জিরে গুঁড়া (১ চা-চামচ), পেঁয়াজ বাটা, টমেটো কুচি, তেল, লবণ (পরিমাণমতো), লেবুর রস (আধ চা-চামচ)।
প্রণালী:
প্রথমে মাছে লেবুর রস, হলুদ ও লবণ মাখিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে। এরপর তেলের মধ্যে মাছটা লাল করে ভেজে নিতে হবে। ওই তেলে পেঁয়াজ ও টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা দিয়ে লাল করে ভাজতে হবে।
এরপর সব গুঁড়ো মশলা পানিতে দিয়ে ভাল করে কষাতে হবে। কষানো হয়ে গেলে আরেকটু পানি দিয়ে মাছগুলো ঢেলে দিতে হবে। কিছুক্ষণ পর মাছগুলো উলটে দিয়ে লেবুপাতা দু’টুকরো করে দিয়ে ১ মিনিট ফোটাতে হবে। এরপর লেবুপাতা ও লেবু দিয়ে গরম গরম পরিবেশন করতে হবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment