Monday, December 11, 2017

আর নয় পেনকিলার, পরিবর্তে যা করবেন

রঙিন ডেস্ক : শরীরে একটু ব্যাথা অনুভব করলেই আমাদের নজর যায় ব্যাথানাশক ওষুধ বা পেন কিলারের দিকে। কিন্তু এমনভাবে পেন কিলার খাওয়াটা যে কতটা ক্ষতিকারক তা কি জানা আছে? সম্প্রতি নিউক্যাসেল ইউনিভার্সিটির গবেষকদের করা এক পরীক্ষায় দেখা গেছে নিয়মিত হারে পেনকিলার খেলে দেহের ওজন বাড়ার সম্ভাবনা বৃদ্ধি পায়। এতে শরীরে বাসা বাঁধা ডায়াবেটিস, কোলেস্টেরল এবং হার্টের রোগের মতো মারণ ব্যাধি। তাহলে পেনকিলারের পরিবর্তে কি করবেন? চলুন আজকের আলোচনায় জেনে নেয়া যাক ব্যাথা দূর করতে কিছু প্রাকিৃতিক উপাদান সম্পর্কে-
২. হলুদ:
ব্যথা কমাতে এই মশলাটির কোনও বিকল্প নেই বললেই চলে। কারণ কি জানেন? হলুদে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টি-ইনফ্লমেটরি উপাদান, যা যন্ত্রণা কমানোর পাশাপাশি ফোলা ভাব কমাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রসঙ্গত, বাজার চলতি একাধিক জনপ্রিয় পেনকিলার থেকে কোনও অংশে কম কাজে আসে না এই ঘরোয়া ওষুধটি। তাই এবার থেকে শরীরের কোথাও চোট-আঘাত লাগলে এক গ্লাস দুধে হলুদ মিশিয়ে খেয়ে ফেলুন। দেখবেন অনেক আরাম পাবেন।
৪. আদা:
অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান থাকায় যন্ত্রণা কমাতে আদা দারুন কাজে দেয়। বিশেষত, আর্থ্রারাইটিস, স্টমাকের যন্ত্রণা, চেস্ট পেন, পিরিয়োডের যন্ত্রণা এবং পেশির ব্যথা কমাতে আদার কোনও বিকল্প হয় না বললেই চলে। যে জায়গায় যন্ত্রণা হচ্ছে সেখানে অল্প করে আদা বেটে লাগিয়ে দিন অথবা আদা চা খালেই হাতেনাতে ফল পাবেন।
৭. সয়াবিন:
সম্প্রতি প্রকাশিত এক গবেষণা অনুসারে অর্থ্রাইটিস, বিশেষত অস্টিওআর্থ্রারাইটিসের যন্ত্রণা কমাতে সোয়া প্রোটিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। সোয়াতে ইসোফ্লেবোনস নামে একটি অ্যান্টি-ইনফ্লমেটরি উপাদান থাকে, যা প্রদাহ কমায়। তাই আপনি যদি আর্থ্রাইটিসে আক্রান্ত হয়ে থাকেন তাহলে আজ থেকেই খাওয়া শুরু করুন সোয়া মিল্ক।

No comments:

Post a Comment