রঙিন ডেস্ক : হলিউডের বিখ্যাত অভিনেত্রী সালমা হায়েককে
হত্যার হুমকি দিয়েছেন প্রভাবশালী প্রযোজক হার্ভে উইনস্টেন। তাও আবার যৌন
সম্পর্ক স্থাপনে আপত্তি জানানোর কারণে। আন্তর্জাতিক গণমাধ্যমের কাছে এমনটাই
জানালেন সালমা হায়েক।
এক সাক্ষাৎকারে সালমা হায়েক বলেন, ঘটনাটি
অনেক আগের। তখন হার্ভে উইনস্টেনের সঙ্গে প্রথম কাজের সুযোগ পেয়েছিলাম। এতে
খুব খুশি হয়েছিলাম আমি। কিন্তু আমাকে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয়ায়
কাজটি ফিরিয়ে দিয়েছিলাম। পরে সে আমাকে হত্যার হুমকিও দেয়। হার্ভে একজন দানব
প্রকৃতির মানুষ।


No comments:
Post a Comment