rongginnbd
Friday, December 15, 2017
ফ্ল্যাট ভাড়া বাকি রেখেছেন মল্লিকা!
রঙিন ডেস্ক :
প্যারিসের যে ফ্ল্যাটে প্রেমিক সিরিল অক্সেনফ্যানসের সঙ্গে লিভ ইন করেন মল্লিকা শেরাওয়াত, সেখান থেকে তাদের বের করে দেওয়া হতে পারে। মল্লিকা ওই ফ্ল্যাটের ভাড়া দীর্ঘদিন ধরে বাকি রেখেছেন, মালিকের এখনো পর্যন্ত বকেয়া রয়েছে ৮০,০০০ ইউরো, যার মানে ৬৪ লক্ষ টাকা!
গত বছর এই বহুতলের মধ্যেই মল্লিকা ও তার প্রেমিক সিরিলের ওপর দুষ্কৃতী হামলা করে বলে অভিযোগ। তাদের জিনিসপত্র ছিনতাই করে ডাকাতরা।
তাদের আইনজীবী বলেন, ‘ওই ডাকাতির কারণে মল্লিকা ও সিরিল এখনও বিব্রত, বাড়িওয়ালার সঙ্গে কিছু ব্যাপারে মতের অমিলও রয়েছে। সে সব মিটে গেলে পুরো ভাড়া চুকিয়ে দেবেন তারা।’তবে স্থানীয় এক আদালতে ওই আইনজীবী জানিয়েছেন, তার মক্কেলদের এই মুহূর্তে আর্থিক সঙ্কট চলছে।
উল্টোদিকে ফ্ল্যাটমালিকের আইনজীবীর দাবি, মল্লিকা ও তার প্রেমিক অনায়াসে ভাড়া মিটিয়ে দিতে পারেন, তাদের সঙ্গে কোনো কিছু নিয়ে মতের অমিলও নেই। গত বছর মল্লিকা যথেষ্ট ভাল রোজগার করেছেন, ৪৬ মিলিয়ন ইউরো। এছাড়াও ১৪০ মিলিয়ন ইউরো অর্থমূল্যের সম্পত্তি করেছেন তিনি। তারপরেও ফ্ল্যাট ভাড়া তিনি মেটাচ্ছেন না।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment