rongginnbd
Friday, December 15, 2017
আল-জাজিরাকে হারিয়ে ফাইনালে রিয়াল
রঙিন ডেস্ক :
আল-জাজিরাকে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে উঠল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শুরুতে পিছিয়ে পড়েও ক্রিস্টিয়ানো রোনালদো ও গ্যারেথ বেলের গোলে ২-১ ব্যবধানে হারায় জিদানের শিষ্যরা।
বুধবার রাতে ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল জাজিরার বিপক্ষে রিয়ালকে জয় এনে দেন রোনালদো ও বেল।
আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণ চালাচ্ছিল রিয়াল মাদ্রিদ। কিন্তু প্রথমার্ধে প্রতিপক্ষের জালমুখে ১৮টি শট নিয়ে আধাডজন লক্ষ্যে রাখলেও অবশ্য গোলরক্ষক আলি খাসেফের দৃঢ়তায় গোলমুখ খুলতে পারেনি জিদানের শিষ্যরা।
তবে খেলার গতির স্রোতের বিপরীতে উল্টো ফল এসে পড়ে আল-জাজিরাই প্রথম এগিয়ে গেলে। ম্যাচের ৪৩ মিনিটে আল-জাজিরাকে এগিয়ে দেন এক ব্রাজিলিয়ান। আড়াআড়ি শটে কেইলর নাভাসকে পরাস্ত করে রিয়ালের জাল খুঁজে নেন ফরোয়ার্ড রোমারিনহো। তাতে পিছিয়ে থেকেই পানিপানের বিরতিতে যেতে হয় লস ব্ল্যাঙ্কোসদের।
শুরুর দিকে চোট পাওয়া গোলরক্ষক আলি খাসেফকে বসিয়ে বিরতির পর ৫১ মিনিটে খালেদ আল সেনানিকে মাঠে পাঠান জাজিরা কোচ। তাতে গোলমুখও অবমুক্ত হয়ে পড়ে দলটির।
সুযোগে ম্যাচের ৫৩ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান রোনালদো। লুকা মডরিচের বাড়ানো বলে গোলটি করেন সদ্যই ব্যালন ডি’অর জয়ী বর্ষসেরা ফুটবলার।
এরপর মাঠের খেলা নিয়ন্ত্রণ করার পাশাপাশি গোলের খেলাও নিয়ন্ত্রণে রাখতে যাচ্ছিল রিয়াল। সেটি হতে দেয়নি পোস্ট দুর্ভাগ্য। ম্যাচের ৬৫ মিনিটে করিম বেনজেমার শট পোস্টে লাগে। চার মিনিট পর একইভাগ্যে আবারও হতাশ হন তিনি।
রিয়াল তখন সমতায়। একটা গোল চাই-ই-চাই। জিদান আক্রমণের ধার বাড়াতে ৮১ মিনিটে বেনজেমাকে তুলে গ্যারেথ বেলকে পাঠান। নেমে প্রথম মিনিটেই ম্যাজিক্যাল ফল এনে দেন ওয়েলস ফরোয়ার্ড। লুকাস ভাসকেজের বাড়ানো বলে জয়সূচক গোলটি আদায় করে নেন বেল।
উল্লেখ ফিফা ক্লাব বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আগামী শনিবার মাঠে নামবে রিয়াল। প্রতিপক্ষ ব্রাজিলের ক্লাব গ্রেমিও।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment