rongginnbd
Friday, December 15, 2017
‘জঘন্য’ বলায় অনুতপ্ত তামিম
রঙিন ডেস্ক :
মিরপুরের উইকেট নিয়ে সমালোচনার সময় ‘জঘন্য’ শব্দ ব্যবহার করা নিয়ে ভুল স্বীকার করেছেন তামিম ইকবাল। বৃহস্পতিবার মিরপুরে বিসিবি কর্মকর্তাদের সামনে শুনানির সময় নিজের অুনতাপের কথা জানান টাইগার ওপেনার।
বিপিএলের প্রথম রাউন্ডে রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে উইকেট নিয়ে সমালোচনা করেছিলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক তামিম। আগে ব্যাট করে রংপুর ৯৭ রানে অলআউট হয়ে যায়। ছোট লক্ষ্য তামিমের দল টপকায় শেষ ওভারে তাও আবার ৬ উইকেট হারিয়ে। এরপরই সংবাদ সম্মেলনে এসে তামিম শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের উইকেট কে ‘জঘন্য’ বলেন।
সেদিন রংপুরের অধিনায়ক মাশরাফিও উইকেট নিয়ে সমালোচনা করেন। তবে মার্জিত ভাষায় সমালোচনা করায় বিসিবি তার বিরুদ্ধে অভিযোগ আনেনি।
কিন্তু কোড অব কন্ডাক্ট অনুসারে উইকেট নিয়ে তামিমের ওই সমালোচনাকে মেনে নিতে পারেনি বিসিবি। যে কারণে তাকে চিঠি দেয়া হয় বিসিবির পক্ষ থেকে। তারই শুনানি দিন ধার্য ছিল বৃহস্পতিবার। সেখানেই নিজের ভুল স্বীকার করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক।
সূত্র : চ্যানেলআইঅনলাইন
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment