rongginnbd
Friday, December 15, 2017
টি-টেন খেলা হচ্ছে না মুস্তাফিজ’র
রঙিন ডেস্ক :
সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আজ থেকে শুরু হচ্ছে টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট। টি-টেন ক্রিকেটে তিনটি দল বাংলাদেশের তিন তারকা খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে। এর মধ্যে সাকিব আল হাসান ও তামিম ইকবাল খেললেও মুস্তাফিজুর রহমানের খেলা হচ্ছে না।
চার দিনের এই প্রতিযোগিতায় খেলার জন্য বাঁহাতি পেসারকে এনওসি (অনাপত্তিপত্র) দেয়নি বিসিবি।
দক্ষিণ আফ্রিকা সফরে ইনজুরিতে পড়েছিলেন মুস্তাফিজ। ফলে বিপিএলে রাজশাহী কিংসের হয়ে প্রথম দুই লেগ খেলতে পারেননি। শেষ দিকে চার ম্যাচে খেলেছেন। সামনে বাংলাদেশের ব্যস্ত সূচি। টি-টেন ক্রিকেটে মুস্তাফিজকে খেলার অনুমতি দিয়ে তাই ঝুঁকি নিতে চায় না বিসিবি।
এদিকে টি-টেন ক্রিকেটে খেলতে বুধবার আরব আমিরাতে গেছেন সাকিব। একই দিন তামিম, মুস্তাফিজেরও যাওয়ার কথা ছিল। কিন্তু তামিম যেতে পারেনি বিসিবির শুনানির মুখোমুখি হওয়ার কারণে।
তবে তামিমের টি-টেন ক্রিকেটে খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। আজ বৃহস্পতবার সন্ধ্যা ৬টার বিমানে তিনি আরব আমিরাতে উড়াল দেবেন। তবে আগে যেখানে তার তিনটি ম্যাচ খেলার কথা ছিল, এখন একটি কম খেলবেন। কারণ আজই তামিমের দল পাখতুনের একটি ম্যাচ আছে।
মুস্তাফিজের বেঙ্গল টাইগার্সের বিপক্ষে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ খেলবে সাকিবের দল কেরালা কিংস। বাংলাদেশ সময় রাত ১০টায় হবে ম্যাচটি। দ্বিতীয় ম্যাচ হবে রাত ১২টায়।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment