rongginnbd
Tuesday, December 26, 2017
‘টাইগার জিন্দা হ্যায়’ ৩ দিনেই ১০০ কোটি
রঙিন ডেস্ক
: সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত টাইগার জিন্দা হায় সিনেমাটি মুক্তির পর থেকেই ব্যাপক সাড়া ফেলেছে দর্শক মনে। আজ সিনেমাটি মুক্তির তৃতীয় দিন চলছে।মাত্র তিনদিনেই ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করতে সক্ষম হয়েছে।সুতরাং বোঝাই যাচ্ছে কীভাবে দর্শক মন কেড়েছে টাইগার সালমান।
বিভিন্ন সূত্র অনুসারে, আলি আব্বাস পরিচালিত ‘টাইগার জিন্দা হ্যায়’ গতকাল রবিবার ৪৪ কোটি ভারতীয় রুপি ঘরে তুলতে সক্ষম হয়েছে। যা প্রথম দিন থেকেও বেশি। প্রথম দিন এর আয় ছিলো ৩৪ কোটি ভারতীয় রুপি। আজ অব্দি সিনেমাটি প্রায় ১১৪ কোটি রুপী ঘরে তুলে ফেলেছে যা একই সময়ের ব্যবধানে সালমানের ‘সুলতান’ সিনেমাটিও করতে পারেনি। মুক্তির ৩য় দিনে এসে ‘সুলতান’র আয় ছিলো ১০৫ কোটি রূপি।
সুতরাং বলাই যায়, টাইগার শুধু বেঁচেই আছে না বেশ জোরে শোরে গর্জনও করছে। “টাইগার জিন্দা হ্যায়” সিনেমাটি সালমান খান ও ক্যাটরিনা কাইফ অভিনীত “এক থা টাইগার” এর সিকুয়েল। সিনেমাটিতে দেখা যায় দুজন গোপন গোয়েন্দা একে অপরের প্রেমে পড়ে। সেই ছবিটিও একশন থ্রিরার ছিলো। তবে ‘টাইগার জিন্দা হ্যায়’তে দ্বিগুন অ্যাকশন ও থ্রিলার নিয়ে হাজির হয়েছেন সালমান-ক্যাটরিনা। এরই সাথে প্রায় ৫ বছর পর সালমান ও ক্যাটরিনাকে একসঙ্গে জুটি বাধতে দেখা গেছে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment