Thursday, December 21, 2017

২০১৮’র সূর্য উৎসব ঠাকুরগাঁয়ে

মশহুরুল আমিন জানান, ২০০০ সালে নতুন শতাব্দীর প্রথম সূর্যোদয় দেখার তাগিদ থেকে তাঁরা প্রথম ছুটে গিয়েছিলেন সেন্ট মার্টিন দ্বীপের কাছে ছেড়া দ্বীপে। তারপর থেকে প্রতি বছর ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিন দেশের কোন অঞ্চল থেকে বছরের প্রথম সূর্যোদয় সবার আগে দেখা যাবে তা হিসাব করে সে সব অপ্রচলিত স্থানে ছুটে গেছেন তাঁরা। এ বছর ঠাকুরগাঁও এর বালিয়াডাঙাতে যাচ্ছে সূর্য উৎসবের আয়োজক দল।
সূর্য উৎসবের অন্যতম আয়োজক সংগীতশিল্পী শেখ সাহেদ জানান, সূর্য উৎসব আয়োজন করতে প্রতি বছর নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয় তাঁদের। ২০০৯ এ বঙ্গোপসাগরের এক চরে রীতিমত হারিয়েই গিয়েছিলেন তাঁরা। তবে মহাকাশ সম্পর্কে নিজের আরও জানার আগ্রহ আর প্রতিবছরের নতুন নতুন অ্যাডভেঞ্চারের তাগিদে এই উৎসবের সাথে সম্পৃক্ত থাকাটা তাঁর জন্য বেশ আনন্দের।

No comments:

Post a Comment