rongginnbd
Thursday, December 7, 2017
বলিউডে পুরুষরা বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন
রঙিন ডেস্ক :
বলিউডে শুধু অভিনেত্রীই নয় অভিনেতরাও ‘ক্যাট ফাইট’এ লিপ্ত হয়। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন শত্রুঘ্ন কন্যা সোনাক্ষী সিনহা। তার মতে, বলিউডে পুরুষরা অনেক বেশি নিরাপত্তাহীনতায় ভোগেন।
সম্প্রতি এক সাক্ষাত্কারে বলিউডের ‘ক্যাট ফাইট’ নিয়ে সোনাক্ষীকে প্রশ্ন করা হয়। তিনি বরাবরই সোজাসুজি কথা বলতে ভালবাসেন। নায়িকা পাল্টা প্রশ্ন করেন, ‘এ ধরনের প্রশ্ন শুধু মেয়েদেরই করা হয় কেন?’
এরপরই সোনাক্ষী ভাগ করেন বলিউডের অন্দরের কথা। তার দাবি, বলিউডে পুরুষরা অনেক বেশি ইনসিকিউর ফিল করেন। ফলে তারা নাকি অনেক বেশি গসিপ করেন। এমনকি কখনো কখনো পুরুষদের গসিপ মেয়েদেরকেও নাকি হার মানায়।
সোনাক্ষীর এই স্বীকারোক্তিতে বলি মহলের অনেকেই আপত্তি জানিয়েছেন। সেই বিতর্কে অবশ্য পাত্তা দিতে নারাজ সোনাক্ষী।
সামনেই সোনাক্ষী সিনহা শুরু করতে চলেছেন ‘ইলু বিলু.কম’র শুটিং। এছাড়া হাতে রয়েছে দুইটি সিনেমা। দুইটি সিনেমাই সিকুয়্যাল। একটি সালমান খানের বিপরীতে ‘দাবাং ৩’ ও অন্যটি ‘হ্যাপি ভাগ জায়েগি-২’।এর আগে ২০১৬ ডায়না পেন্টি অভিনয় করেন ‘হ্যাপি ভাগ জায়েগি’ প্রথম কিস্তিতে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment