rongginnbd
Thursday, December 7, 2017
পঞ্চঁমবারের মতো এশিয়ার ‘সেক্সিয়েস্ট’ নারী প্রিয়াংকা
রঙিন ডেস্ক:
এশিয়ার ‘সেক্সিয়েস্ট’ নারী হিসেবে বেছে নেওয়া হয়েছে বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়াকে। এই নিয়ে পর পর পাঁচবার তিনি ‘সেক্সিয়েস্ট’ নারী নির্বাচিত হলেন।
ভারতের সংবাদমাধ্যম এবিপি আনন্দের খবরে বলা হয়, ব্রিটেনের একটি সাপ্তাহিক সংবাদপত্রের বার্ষিক জনমত সমীক্ষায় ৩৫ বছরের কোয়ান্টিকো তারকা রয়েছেন তালিকার শীর্ষে। ‘এশিয়ার ৫০ সেক্সিয়েস্ট নারী’ বেছে নিতে এই সমীক্ষা চালায় ‘ইস্টার্ন আই’ নামে সংবাদপত্রটি। পত্রিকার সমীক্ষায় এই নিয়ে রেকর্ড পঞ্চমবার তালিকার শীর্ষে থাকলেন অভিনেত্রী প্রিয়াংকা।
এর আগে ২০১৬-তে দীপিকা পাডুকোন এশিয়ার সেক্সিয়েস্ট নারী হিসেবে নির্বাচিত হয়েছিলেন। অনলাইন এই সমীক্ষায় যারা তাকে ভোট দিয়েছেন তাদের ধন্যবাদ জানিয়েছেন প্রিয়াংকা।
তিনি বলেছেন, এর কৃতিত্ব তার নয়। দর্শকদের চোখ ও তার জেনেটিক্সকে এ জন্য কৃতিত্ব দিয়েছেন প্রিয়াংকা। তিনি বলেছেন, আমি কৃতজ্ঞ, ধারাবাহিকতাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
ইস্টার্ন আই-এর এন্টারটেনমেন্ট ডিরেক্টর ও ‘৫০ সেক্সিয়েস্ট এশীয় নারী’- সমীক্ষার প্রতিষ্ঠাতা আজাদ নাদির প্রিয়াংকাকে সৌন্দর্য, বুদ্ধিমত্তা, সাহসিকতা ও সুন্দর একটা মনের দুরন্ত মিশেল বলে অভিহিত করেছেন।
ভারতে ছোট পর্দার তারকা নিয়া শর্মা রয়েছেন তালিকায় দ্বিতীয় স্থানে। এতে উচ্ছ্বসিত নিয়া বলেন, এবার তিনি প্রিয়াংকার মতো উচ্চতায় পৌঁছনোর সাহসটা পেতে পারেন।
তৃতীয় স্থানে রয়েছেন দীপিকা পাডুকোন। চতুর্থ স্থানে আলিয়া ভট্ট, পঞ্চম পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান। তালিকার সপ্তম স্থানে ক্যাটরিনা কাইফ ও শ্রদ্ধা কপুর রয়েছেন অষ্টম স্থানে।
এদিকে পিগি চপস হলিউডের দু্টি সিনেমা নিয়ে ব্যস্ত রয়েছেন। একটি হলো ‘ইজ ইন্ট রোমান্টিক’ ও ‘অ্যা কিড লাইক এ জ্যাক’। এছাড়া হলিউডে সিরিজ ‘কোয়ান্টিকোর তৃতীয়ম মৌসুমের শুটিং নয়ে ব্যস্ত রয়েছেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment