রঙিন ডেস্ক : বর্তমানে বাংলাদেশে এখন একটাই আলোচনা অপু
বিশ্বাস ও শাকিব খানের বিবাহ বিচ্ছেদ। শাকিব অপুকে তালাকানামা পাঠিয়েছেন।
ইতোমধ্যে অপু তালাকের কাগজটি হাতেও পেয়েছেন। আর এ নিয়েও গণমাধ্যম থেকে শুরু
করে বিভিন্ন মহলে আলোচনার খোরাকে পরিণত হয়েছে। এবার অপু ও শাকিবের বিচ্ছেদ
নিয়ে মুখ খুললেন ৯০’এর জনপ্রিয় নায়িকা শাবনূর।
এ প্রসঙ্গে শাবনূর বলেন, ‘শাকিব-অপু
সিনেমার মতো বাস্তবেও জুটি বেঁধেছে। এটা আমাদের সবার কাছেই ভালো লাগছিল।
এখন শুনছি তাদের সংসারে ভাঙন ধরেছে, সেটা শুনেও আমাদের খারাপ লাগছে। তা
ছাড়া ওদের ঘরে একটা ফুটফুটে সন্তান রয়েছে। জয়ের মতো সন্তান থাকতে আর কিসের
সমস্যা থাকে? ওদের মধ্যে কোনো সমস্যা বা ভুল বোঝাবুঝি থাকলে তা নিজেদেরই
সমাধান করে ফেলা উচিৎ। ওদের সন্তানের কথা চিন্তা করে হলেও এ ধরণের
সিদ্ধান্ত থেকে ফিরে আসা উচিৎ।’


No comments:
Post a Comment