রঙিন ডেস্ক : বলিউড অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে এক সময়
সম্পর্কে জড়িয়েছিলেন শিল্পা শেঠি ও রাবিনা ট্যান্ডনের মতো জনপ্রিয়
অভিনেত্রী। আর তারা এই সম্পর্ককে ভুল বলেই আক্ষেপ করছেন। সম্প্রতি ভারতীয়
একটি চ্যানেলের রিয়েলিটি শো’তে এসেছিলেন রাবিনা। তখনই দুই অভিনেত্রী জীবনের
এই তিক্ত অভিজ্ঞতা ভাগ করতে গিয়ে এমনটাই জানালেন। ওই অনুষ্ঠানে তাদের
সঙ্গে হাজির হয়েছিলেন অভিনেতা গোবিন্দ।
জীবনে কোনো ভুল করেছেন কিনা, প্রশ্ন করা হয় রাবিনাকে। কিন্তু, রবিনার উত্তর
কেড়ে নিয়ে শিল্পা বলেন, ‘কিছু কিছু ভুল সবার একই।’ শিল্পার ওই উত্তর শুনে
রবিনা পাল্টা উত্তর দেন।
তিনি বলেন, ‘প্রত্যেকের জীবনেই কিছু না কিছু গোলমাল থাকে। শিল্পা আর আমি,
দু’জনেই সেই ভুল করেছি, তাই না? তুমি বুঝতেই পারছ, কিসের কথা বলছি?’ শিল্পা
এবং রাবিনার ওই উত্তর শোনার পর থেকেই শুরু হয় গুঞ্জন।
জানা যায়, রাবিনা ট্যান্ডনের সঙ্গে
সম্পর্কে থাকাকালীন নাকি শিল্পার সঙ্গে নতুন করে সম্পর্কের জালে জড়ান অক্ষয়
কুমার। আবার শিল্পার সঙ্গে ডেটিং-এর সময়ই নাকি টুইংকেলের সঙ্গেও ভাব জমাতে
শুরু করেন বলিউডের ‘খিলাড়ি’। আর ওই সময়ই শিল্পাকে ছেড়ে রাজেশ খান্নার মেয়ে
টুইংকেলকে বিয়ে করেন ‘টয়লেট – এক প্রেম কথা’-র অভিনেতা। যা নিয়ে ওই সময়
তোলপাড় হয়ে যায় বলিউড।




No comments:
Post a Comment