rongginnbd
Thursday, December 7, 2017
শেষ হলো বিপিএল’ এর লিগ পর্ব
রঙিন ডেস্ক : কুমিল্লা-সিলেটের ম্যাচ দিয়ে গতকাল বুধবার শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট (বিপিএল) এর লিগ পর্বের খেলা। ইতিমধ্যে শেষ চার নিশ্চিত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা ডায়নামাইটস, খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। আজ বৃহস্পতিবার কোনো খেলা নেই।
আগামীকাল শুক্রবার হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ। একদিন বিরতি দিয়ে রোববার হবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। আর ১২ ডিসেম্বর হবে ফাইনাল।
মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা খুলনা টাইটান্স ও রংপুর রাইডার্স। আর সন্ধ্যা ৭টায় প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি হবে প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ঢাকা ডায়নামাইটস। ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা ও গাজী টিভি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment