rongginnbd
Tuesday, December 26, 2017
সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড আজ
রঙিন ডেস্ক :
সাফল্যের একযুগ পেরিয়ে ১৩ বছরে পা দিয়েছে দেশের শীর্ষস্থানীয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন আরটিভি। জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে চ্যানেলটি। আজ ২৬ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সপ্তমবারের মতো ‘সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৭’। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি।
সৃজনশীল সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও কলাকুশলীদের সম্মান জানাতে সপ্তমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সানসিল্ক-আরটিভি স্টার অ্যাওয়ার্ড-২০১৭’। এ বছর আজীবন সম্মাননা পাচ্ছেন প্রখ্যাত সঙ্গীতকার আলম খান। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হবে এই অ্যাওয়ার্ড।
দেশের জনপ্রিয় তারকাদের সমন্বয়ে সাজানো হয়েছে বিভিন্ন পরিবেশনা। আরিফিন শুভ, নুসরাত ফারিয়া, সজল, মিম’সহ অনেকেই অংশ নেবেন বিভিন্ন পরিবেশনায়। কোরিওগ্রাফি করেছেন তানজিল।
নৃত্য পরিবেশন করবেন সাদিয়া ইসলাম মৌ এবং নৃত্যলোকের শিল্পীরা। কোরিওগ্রাফি করেছেন কবিরুল ইসলাম রতন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জাহিদ হাসান, রিচি সোলায়মান, ফারিহা শাহরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান। শুভেচ্ছা জ্ঞাপন করবেন আরটিভির চেয়ারম্যান মোরশেদ আলম, এমপি।
এদিকে আরটিভির ১৩ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল ২৫ ডিসেম্বর দিবাগত রাত ১১টা ৫৯ মিনিটে শুরু হয় ‘উৎসব আনন্দে আজ ও আগামী রাতের আয়োজন’।
প্রতিবছর আরটিভির শুভেচ্ছা গ্রহণ তেজগাঁও বেঙ্গল স্টুডিওতে অনুষ্ঠিত হয়ে আসছিল। এবার আরটিভির কাওরান বাজার কার্যালয়ে শুভেচ্ছা গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আজ ২৬ ডিসেম্বর সকাল ১১ টা থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত কাওরান বাজার আরিটিভির স্টেশনে চলবে শুভেচ্ছা গ্রহণ।
মধ্যরাতে জন্মদিনের অনুষ্ঠানে সবাইকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন আরটিভির চেয়ারম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলম। তিনি বলেন, ‘বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে আরটিভি কখনো পিছপা হবে না। জনগণের মুখপাত্র হিসেবেই আরটিভি সবার মনে জায়গা করে নিয়েছে।’
১৩ বছরে পদার্পণ উপলক্ষে আরটিভির প্রধান নির্বাহী সৈয়দ আশিক রহমান বলেন, ‘আমরা সবসময় চেয়েছি দর্শকদের মন জয় করতে। আর এই ১২ বছরে আমরা দর্শকদের মন জয় করেছি। যেহেতু দর্শকরাই আমাদের সবকিছু, ফলে তাদের মন জয় করার জন্য অনেক কিছুই করতে চাই। আরটিভি এখন এক শ্রেণির দর্শকের টিভি না। দর্শকদের নান্দনিক চাহিদা পূরণ করে আমরা এখন শীর্ষ পর্যায়ে আছি। এ ধারা অব্যাহত রেখে দর্শকের চাহিদার কথা মাথায় রেখে আমরা আরো ভালো করতে চাই।’
জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক, বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, অভিনেতা ডা. এনামুল হক, অভিনেতা মোশাররফ করিম, সুচিন্তা ফাউন্ডেশনের মোহাম্মদ এ আরাফাত প্রমুখ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment