শীতলপাটিকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে ইউনেস্কোর স্বীকৃতি
সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, ফেনী, বরিশাল, ঝালকাঠি, কুমিল্লা, ঢাকা, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, পটুয়াখালী, নোয়াখালী, টাঙ্গাইল ও নেত্রকোনায় বেতগাছ পাওয়া গেলেও এই পাটির বেশিরভাগ শিল্পীই বৃহত্তর সিলেট বিভাগের বালাগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সুনামগঞ্জের। সিলেট অঞ্চলের এই পাটির শতবর্ষী ঐতিহ্য রয়েছে। এখানকার ১০০ গ্রামের প্রায় ৪ হাজার পরিবার এই কারুশিল্পের সঙ্গে জড়িত। এই শিল্পীরা পাটিয়াল বা পাটিকর নামে পরিচিত।
No comments:
Post a Comment