Thursday, December 7, 2017

চ্যাম্পিয়ন্স লিগে রোনলদোর রেকর্ড

রঙিন ডেস্ক : চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বরুসিয়া ডর্টমুন্ডকে ৩-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে গ্রুপ রানার্সআপ হয়ে নকআউট পর্বে পা রাখে ক্রিস্টিয়ানো রোনালদোরা। এদিন একটি গোল গোল করেই রেকর্ড গড়ে ফেলেছেন সিআর সেভেন। এতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ৬ ম্যাচে গোল করার রেকর্ড গড়েন তিনি।
গতকাল বুধবার রাতে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যু’তে শুরুতেই বরুসিয়া ডর্টমুন্ডকে কাঁপিয়ে দেয় রিয়াল মাদ্রিদ। অষ্টম মিনিটে ইসকোর পাস থেকে গোল করে দলকে এগিয়ে দেন মায়োরাল। চার মিনিট পর সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসান রোনালদো। কোনাকুনি শটে লক্ষ্যভেদ করে তিনি। এর সুবাদে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে এক আসরে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে টানা ৬ ম্যাচে গোল করার কীর্তিটা পুরণ করেন পর্তুগিজ সুপারস্টার।


No comments:

Post a Comment