rongginnbd
Thursday, December 7, 2017
আইপিএল: ৫ খেলোয়াড় ধরে রাখতে পারবে প্রতিটি দল
রঙিন ডেস্ক :
২০১৮ সালে বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (আইপিএল) ৮ম আসর। আর এই আসরে প্রতিপি ফ্র্যাঞ্চাইজিকে পাঁচজন করে খেলোয়াড় ধরে রাখার অনুমোদন দেয়া হয়েছে। এই আসর থেকে নিলামে কোনো দল যাতে তিনজনের বেশি খেলোয়াড় ধরে রাখতে না পারে, সে প্রস্তাবনা আনা হয়েছিল। তবে আলাপ আলোচনার পর অবশেষে এই অনুমোদন দেয়া হলো।
মঙ্গলবার দিল্লিতে আইপিএলের গর্ভনিং কাউন্সিল আর সুপ্রিম কোর্টের নিয়োগপ্রাপ্ত প্রশাসন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। এছাড়া দলের জন্য সর্বোচ্চ খরচের অংকটা ৮০ কোটি রুপি করা হয়েছে।
ফ্রাঞ্চাইজিগুলোর মধ্যে ভিন্নমত ছিল দলের টাকা খরচের অংক নিয়ে। কয়েকটি ধনী ফ্রাঞ্চাইজি চাইছিল দলের জন্য সর্বোচ্চ খরচের অংকটা ৮০ কোটি রুপি হোক, কয়েকটি ফ্রাঞ্চাইজি আবার এটা চাইছিল ৭৫ কোটি রুপি।
শেষপর্যন্ত সর্বোচ্চ খরচের অংকটা ৮০ কোটি রুপি রাখার দাবি পূরণ হলো।
এছাড়া নতুন নিয়মে খেলোয়াড় ধরে রাখার ক্ষেত্রে দলগুলো জাতীয় দলে খেলা সর্বোচ্চ তিনজন ভারতীয় খেলোয়াড়, দুইজন বিদেশি এবং দুজন জাতীয় দলে না খেলা ভারতীয় খেলোয়াড় রাখতে পারবে।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment