Thursday, December 7, 2017

প্রকাশিত ‘বন্ধন’র প্রথম পোস্টার

রঙিন ডেস্ক : ‘বন্ধন’ সিনেমাটির শুটিং শেষ হয়েছে নভেম্বর মাসের শুরুতে। সিনেমাটি মুক্তির প্রস্তুতি চলছে। এরই মধ্যে সিনেমাটির দু’টি পোস্টারও প্রকাশ হয়েছে। এবার বন্ধনের ফাস্ট লুক দেখবে দর্শক। বৃহস্পতিবার সিনেমাটির টিজার প্রকাশিত হবে বলে জানিয়েছেন নির্মাতা অনন্য মামুন।
এ বিষয়ে অনন্য মামুন বলেন, ‘আমরা ছবির শুটিং শেষ করেছি গত মাসে। এরই মধ্যে আমরা দেশ-বিদেশে ছবির শুটিং করেছি। গানগুলো করেছি নেপালে। পাঁচ বন্ধুর গল্প নিয়ে ছবিটি নির্মাণ করছি। রোমান্টিক অ্যাকশন ধাঁচের এই ছবিটি আশা করি দর্শক পছন্দ করবে। বৃহস্পতিবার সিনেমার টিজার প্রকাশ করবো।’
ছবির অভিনেত্রী স্পর্শিয়া বলেন, এ ছবির কাজটি করে আমার বেশ ভালো লেগেছে। রোমাঞ্চ, বন্ধুত্ব আর তারুণ্যে উদ্দীপ্ত গল্পে সাজানো পাঁচ বন্ধুকে কেন্দ্র করে ‘বন্ধন’ ছবির কাহিনী।



No comments:

Post a Comment