Sunday, December 10, 2017

‘বিপিএল’র মাঠে ‘অন্তর জ্বালার’ প্রচারণা

রঙিন ডেস্ক : পরীমণি ও জায়েদ খান অভিনীত ‘অন্তরজ্বালা’ বড় পর্দায় উঠবে আগামী ১৫ ডিসেম্বর। সবকিছু ঠিক থাকলে ১৭৫টি সিনেমা হলে মুক্তি পেতে পারে ছবিটি। মুক্তির আগেই নানা আলোচনা ও সমালোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে ছবিটি। তাই আলোচিত এ ছবিটির প্রচারণার জন্য আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল ম্যাচকে বেছে নিয়েছেন ‘অন্তর জ্বালা’ ছবির কুশলীরা। ওইদিন অভিনয়শিল্পী জায়েদ খান ও পরীমনিসহ ছবিটির সকল কুশলী মাঠে উপস্থিত হয়ে সিনেমাটির প্রচারণা চালাবেন।
গত মঙ্গলবার সন্ধ্যায় ‘পোস্টার লাগাব’ শিরোনামে একটি গান ইউটিউবে মুক্তি পেয়েছে। গানটিতে বেশ চঞ্চল ও প্রাণোচ্ছ্বল লেগেছে জায়েদ-পরীকে। অন্তরজ্বালা ছবিটি নিয়ে তাদের প্রত্যাশাও অনেক। তারাও অপেক্ষার প্রহর গুনছেন কখন মুক্তি পাবে এটি। কারণ এতে জায়েদ এবং পরী- দু’জনই উজাড় করে অভিনয় করেছেন বলে জানিয়েছেন তারা।

No comments:

Post a Comment