rongginnbd
Sunday, December 3, 2017
৬৭ রানেই অল আউট চিটাগং
রঙিন ডেস্ক :
বিপিএলের পঞ্চম আসরে চিটাগং ভাইকিংসের শেষ চারে উঠার সম্ভাবনা নেই। আসরের ৩৭তম ম্যাচে আজ সিলেট সিক্সার্সের বিপক্ষে ব্যাট করতে নেমেছিলো দলটি। কিন্তু সিলেট সিক্সার্সের বিপক্ষে মাত্র ৬৭ রানেই অল আউট হয়ে গেলো চিটাগং। ফলে ৬৮ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমেছে নাসির হোসেনের সিলেট।
এর আগে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে চিটাগং ভাইকিংস। ব্যাটিংয়ে নেমেই একের পর এক নাসিরের শিকার হতে থাকে চিটাগং ভাইকিংসরা। সিলেটের অধিনায়কের প্রথম শিকার হয়ে ফেরেন চিটাগংয়ের অধিনায়ক লুক রনকি। দলের ও ব্যক্তিগত ৬ রানে নাসিরের বলে বোল্ড হয়ে ফিরে যান রনকি।
এরপর সৌম্য সরকারকে সঙ্গ দিতে আসেন লুইস রিসি। তবে নাসিরের বলে কট এন্ড বোল্ড হয়ে শূন্য রানেই ফিরে যান ওপেনার সৌম্য।
সৌম্য ফেরার পর ক্রিজে আসেন স্টিয়ান ভ্যান জিল। কিন্তু দলের ২০ রান এবং নিজের ১২ রানে নাসিরের তৃতীয় শিকার হন রিসি। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলনের পথ ধরেন তিনি।
রিসি ফেরার পর ক্রিজে আসেন সিকান্দার রাজা। তবে ব্যক্তিগত মাত্র ১ রানে সাইফুদ্দিনের শিকার হয়ে ফিরে যান তিনি। এরপর ভ্যান জিলকে সঙ্গ দিতে আসেন তানভির হায়দার। কিন্তু দলীয় ৩০ এবং ব্যক্তিগত ৫ রানে নাসিরে বলে পঞ্চম উইকেট হারায় চিটাগং ভাইকিংস।
দলের মাত্র ৩০ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে চিটাগং। ফলে পরবর্তী ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়ানোর চেষ্টা করলেও তা হতে দেয়নি নাসিরবাহিনী। ১২ ওভারেই গুটিয়ে দেয় চিটাগংকে।
চিটাগং ভাইকিংস একাদশ:
লুক রনকি ( অধিনায়ক ও উইকেট রক্ষক), সৌম্য সরকার, স্টিয়ান ভ্যান জিল, ইরফান শুক্কুর, লুইস রিসি, রিয়াদ এমরিত, তানবির হায়দার, সানজামুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ।
সিলেট সিক্সার্স একদশ: এন্ড্রে ফ্লেচার, বাবর আজম, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ রিজোয়ান ( উইকেট রক্ষক), রস হুইটলি, শরিফুল্লাহ, সোহেল তানভির, কামরুল ইসলাম রাব্বি, আবুল হাসান, নাবিল সামাদ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment