rongginnbd
Sunday, December 3, 2017
চিটাগংয়ের বিপক্ষে সিলেটের বড় জয়
রঙিন ডেস্ক :
বিপিএলের শুরুতে ঘরের মাঠে দারুণ জয়ে শুভ সূচনা করেছিলো সিলেট সিক্সার্স। কিন্তু ঢাকা পর্বে জয়হীন থেকে চট্টগ্রামে যায় সিলেট। সেখানেও অধরা থেকে যায় তাদের জয়। তবে এবার ঢাকা পর্বে ফিরে চিটাগং ভাইকিংসের বিপক্ষে বড় জয়ই পেলো নাসির হোসেন সিলেট সিক্সার্স।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে চিটাগং ভাইকিংস ১২ ওভারে ৬৭ রানেই অল-আউট হয়ে যায়। নাসির হোসেন একাই নিয়েছেন পাঁচ উইকেট। ৬৮ রানের টার্গেট এ আসরে এখন পর্যন্ত সর্বোনিম্ন রান। এ স্বল্প লক্ষ্যে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান এবং আন্দ্রে ফ্লেচারই দলকে জয়ের বন্দরে নিয়ে যান। ফলে সিলেট সিক্সার্স ১০ উইকেটের বড় জয় পেয়ে যায়।
আন্দ্রে ফ্লেচার ৩৪ বলে ৩২ রান করেন। এর মধ্যে ছিলো একটি ছক্কা ও ৪টি চারের মার। রিজওয়ান ৩৩ বলে ৩৬ রান করেন। এর মধ্যে ৬টা চারের মার।
এ জয়ে সিলেট সিক্সার্স ৯ পয়েন্ট নিয়ে রাজশাহী কিংসের ওপরে উঠে গেছে। এখন সেরা চারে উঠতে বাকি ম্যাচে এবং অপর ম্যাচগুলোতে রাজশাহী-রংপুরের হার কামনা করতে হবে সিলেটের।
এর আগে চিটাগং ভাইকিংসব্যাটিংয়ে নেমেই একের পর এক নাসিরের শিকার হতে থাকে। সিলেটের অধিনায়কের প্রথম শিকার হয়ে ফেরেন চিটাগংয়ের অধিনায়ক লুক রনকি। দলের ও ব্যক্তিগত ৬ রানে নাসিরের বলে বোল্ড হয়ে ফিরে যান রনকি।
এরপর সৌম্য সরকারকে সঙ্গ দিতে আসেন লুইস রিসি। তবে নাসিরের বলে কট এন্ড বোল্ড হয়ে শূন্য রানেই ফিরে যান ওপেনার সৌম্য।
সৌম্য ফেরার পর ক্রিজে আসেন স্টিয়ান ভ্যান জিল। কিন্তু দলের ২০ রান এবং নিজের ১২ রানে নাসিরের তৃতীয় শিকার হন রিসি। এলবিডব্লিউয়ের ফাঁদে পড়ে প্যাভিলনের পথ ধরেন তিনি।
রিসি ফেরার পর ক্রিজে আসেন সিকান্দার রাজা। তবে ব্যক্তিগত মাত্র ১ রানে সাইফুদ্দিনের শিকার হয়ে ফিরে যান তিনি। এরপর ভ্যান জিলকে সঙ্গ দিতে আসেন তানভির হায়দার। কিন্তু দলীয় ৩০ এবং ব্যক্তিগত ৫ রানে নাসিরে বলে পঞ্চম উইকেট হারায় চিটাগং ভাইকিংস।
দলের মাত্র ৩০ রানে ৫ উইকেট হারিয়ে দিশেহারা হয়ে পড়ে চিটাগং। ফলে পরবর্তী ব্যাটসম্যানরা ক্রিজে দাঁড়ানোর চেষ্টা করলেও তা হতে দেয়নি নাসিরবাহিনী। ১২ ওভারেই গুটিয়ে দেয় চিটাগংকে।
চিটাগং ভাইকিংস একাদশ:
লুক রনকি ( অধিনায়ক ও উইকেট রক্ষক), সৌম্য সরকার, স্টিয়ান ভ্যান জিল, ইরফান শুক্কুর, লুইস রিসি, রিয়াদ এমরিত, তানবির হায়দার, সানজামুল ইসলাম, নাঈম হাসান, তাসকিন আহমেদ।
সিলেট সিক্সার্স একদশ: আন্দ্রে ফ্লেচার, বাবর আজম, সাব্বির রহমান, নাসির হোসেন (অধিনায়ক), মোহাম্মদ রিজোয়ান ( উইকেট রক্ষক), রস হুইটলি, শরিফুল্লাহ, সোহেল তানভির, কামরুল ইসলাম রাব্বি, আবুল হাসান, নাবিল সামাদ।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment