বৃষ
আজ বৃষ রাশির জাতক জাতিকার দিনটি ব্যয়বহুল। দূরে কোথাও ভ্রমনে যেতে পারেন।
উচ্চ শিক্ষা সংক্রান্ত কারনে ভ্রমনের সম্ভাবনা প্রবল। বৈদেশীক কর্মকান্ডে
সফল হবেন। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ পেতে পারেন। ট্রাভেল এজেন্সী
ব্যবসায়ীরা ব্যস্ত থাকবেন। প্রবাসীদের দিনটি ভালো যাবে।
মিথুন
আজ মিথুন রাশির জাতক জাতিকার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ঝামেলার
সমাধান করতে পারবেন। বন্ধু ভাগ্য বলবান। কাজ কর্মে বন্ধুর সাহায্য পেতে
পারেন। ঠিকাদারী কাজে ব্যস্ততা বৃদ্ধি পাবে। বৈদেশিক কাজ কর্মে অগ্রগতি আশা
করা যায়। বাড়ীতে বড় ভাই বোনের আগমন হতে পারে। বকেয়া কিছু টাকা আদায়ের যোগ
প্রবল। আর্থিক সঙ্কটের অবশান হবে।
কর্কট
আজ কর্কট রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। বাড়ীতে বহু আত্মীয় সমাগমের
যোগ রয়েছে। প্রত্যাশা পূরণ হতে পারে। যানবাহন ক্রয়ের সম্ভাবনা প্রবল।
গৃহস্থালী কাজে ব্যস্ত হতে পারেন। জমি ভূমি আবাসন সংক্রান্ত আলোচনায় লাভবান
হবেন। মায়ের শরীর স্বাস্থ্য ভালো যাবে না। গৃহস্থালী আসবাবপত্র ক্রয়ের
সম্ভাবনা প্রবল।
সিংহ
সিংহ রাশির জাতক জাতিকাদেও উচ্চ শিক্ষা সংক্রান্ত কাজকর্ম শুভ। বিদেশে উচ্চ
শিক্ষা লাভের সুযোগ চলে আসবে। ধর্মীয় ও আধ্যাত্মীক কাজে দূরে কোথাও যেতে
পারেন। পিতার সাহায্যে বিদেশ যাত্রার স্বপ্ন পূরণ হতে পারে। কোনো ব্যক্তিগত
কাজে শিক্ষকের সাহায্য পেতে পারেন। ধর্মীয় কোনো ব্যক্তির সাহায্য কাজে
আসবে । কোন ভর্তি পরীক্ষায় সফল হতে পারেন।
কন্যা
কন্যা রাশির জাতক জাতিকাদের দিনটি মিশ্র সম্ভাবনাময়। ভুলবুঝাবুঝির কারনে
কিছু ঝামেলা হতে পারে। পাওনাদারকে আজ কিছু টাকা পয়সা দিতে হবে। চিকিৎসক ও
ঔষধ বিক্রেতাদের দিনটি ভালো যাবে। ঝুঁকি নিয়ে কোনো বিনিয়োগ করলে তাতে
লোকসানের আশঙ্কা। কোনো প্রভাবশালী ব্যক্তির দ্বারা অপমানিত হতে পারেন। কারো
মৃত্যু সংবাদ পেতে পারেন।
তুলা
তুলার জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আর্থিক দিক বলবান হয়ে উঠবে।
খুচরা ব্যবসায় ভালো আয়ের যোগ। বিবাহের কথাবার্তায় অগ্রগতি হতে চলেছে।
বৈদেশীক যোগাযোগ শুভ। অংশিদারী ব্যবসায় ভালো লাভের সম্ভাবনা রয়েছে।
দাম্পত্য সুখ শান্তি বৃদ্ধি পাবে। আজ স্ত্রীকে নিয়ে কোথাও বেড়াতে যেতে
পারেন।
বৃশ্চিক
আজ বৃশ্চিক রাশির জাতক জাতিকার দিনটি মিশ্র সম্ভবনাময়। কাজ কর্মে কিছু বাধা
বিপত্তি দেখা দেবে। শরীর হটাৎ খারাপ হতে পারে। কাজের লোকের সাথে কোন কারনে
তর্ক বিতর্ক হবার আশঙ্কা। কোনো মূল্যবাণ দ্রব্য হারিয়ে ফেলতে পারেন।
শত্রুর দ্বারা ক্ষতিগ্রস্ত হবার আশঙ্কা প্রবল। গৃহপালিত প্রাণীর সংখ্যা
বৃদ্ধি পাবে।
ধনু
আজ ধনু রাশির জাতক জাতিকার দিনটি ভালো যাবে। পড়াশোনায় ব্যস্ত হতে পারেন। আজ
প্রেমিকার সাথে ঘোরাঘুরি করার সম্ভাবনা। শিল্প সাহিত্যের সাথে জড়িতদের
দিনটি ভালো যাবে। কোনো সংস্কিৃতিক অনুষ্ঠানে অংশ নিতে পারেন। সন্তানের সাথে
বেড়াতে যাওয়ার যোগ দেখা যায়। নিঃসন্তান দম্পতিরা সন্তানের জন্য কোনো
চিকিৎসকের স্মরাণাপন্ন হবেন।
মকর
মকর রাশির জাতক জাতিকার দিনটি শুভ সম্ভাবনাময়। আপনার প্রভাব প্রতিপত্তি
বৃদ্ধি পাবে। আজ কোনো সামাজিক বা সাঙ্গঠনিক কাজে সফল হতে পারেন। প্রভাবশালী
কোনো ব্যক্তির সাহায্য লাভের সম্ভাবনা। বিদ্যার্থীদের দিনটি ভালো যাবে।
কোনো প্রতিযোগীতামূলক পরীক্ষায় সফল হতে পারেন।
কুম্ভ
আজ কুম্ভর জাতক জাতিকাদের প্রতিবেশীর বাড়ীতে কোনো অনুষ্ঠানে অংশ নিতে হতে
পারে। দূর থেকে ভালো সংবাদ আশা করা যায়। আজ বস্ত্র ও স্বর্ণালঙ্কার লাভের
যোগ প্রবল। বিদেশ থেকে কোনো ভালো সংবাদ আসতে পারে। ছোট ভাই বোনের বিবাহ
সংক্রান্ত বিষয়ে অগ্রগতি আশা করা যায়। যোগাযোগ বৃদ্ধি পাবে।
মীনআজ মীন রাশির জাতক জাতিকাদের দিনটি অনুকূল থাকবে। বকেয়া বিল আদায়ের সম্ভাবনা প্রবল। আজ কোনো বিয়ে বা জন্ম দিনে অংশ নিতে পারেন। খুচরা ও পাইকারী ব্যবসায় ভালো লাভের যোগ রয়েছে। বাণিজ্যিক আলাপ আলোচনায় অগ্রগতি হতে পারে। খাদ্য ব্যবসায়ীদের দিনটি লাভদায়ক।

No comments:
Post a Comment