আরো কিছু কথা:-বিয়ের অনেক শখের ভারী শাড়িটি জীবনে একবারই হয়ত পড়া হয়। তারপর তা থাকে বাক্স বন্দী। তাই এমন শাড়ি বেছে নিন যা পরবর্তীতেও কাজে লাগবে।অনেক ক্ষেত্রে শাড়ির সাথেই মিলানো ওড়না পাওয়া যায় বা বেছে নিন কন্ট্রাস্ট ওড়না। যেমন সাদার সাথে লাল ওড়না বা লাল শাড়ির সাথে নীল ওড়না।সময় নিয়ে অনেক দোকান ঘুরে ও অভিজ্ঞ কাউকে সাথে নিয়ে শাড়ি কিনুন। বর পক্ষ থেকে শাড়ি কেনা হলে আপনার পছন্দ ও রুচি জানিয়ে দিন।-থ্রি-কোয়ার্টার বা ফুল স্লিভ হাতের ব্লাউজ এখন বেশ চলছে।-শাড়ি নির্বাচনের সময় আপনার জন্য সেটি আরামদায়ক কিনা দেখে নিন।-শাড়ির ঐতিহ্যে, আভিজাত্যে আর বাঙালিয়ানায় আপনার বিয়ের দিনে হয়ে উঠুন অনন্যা।

No comments:
Post a Comment