rongginnbd
Tuesday, January 2, 2018
পেশাজীবনে ঝুঁকি নিয়েছেন প্রিয়াঙ্কা!
রঙিন ডেস্ক:
মাত্র ১৮ বছর বয়সে মিস ওয়ার্ল্ড হওয়ার পর থেকে সাফল্য কখনই হাত ছাড়েনি তার। বলিউডের সীমা পার করে এখন তিনি হলিউডেও নিজের শক্ত অবস্থান করে নিয়েছেন। চরিত্রের প্রয়োজনে নিজেকে নতুন করে সাজিয়েছেন। নিজের পেশাজীবনে সবসময়ই নিয়েছেন চ্যালেঞ্জ। বলছি বলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াংকা চোপড়ার কথা।
সম্প্রতি এক অনুষ্ঠানে নিজের পেশাজীবনের ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের কথা জানান প্রিয়াঙ্কা।
সবসময় ঝুকি নিতে পছন্দ করেন উল্লেখ করে এই অভিনেত্রী জানান, বলিউডে তিনি যখন প্রায় নতুন তখন তিনি ‘এতরাজ’ সিনেমায় নেগেটিভ চরিত্রে অভিনয়ের জন্য প্রস্তাব পান। গতানুগতিক থেকে আলাদা একটি চরিত্র। সে সময় সবাই তাকে এই চরিত্রে কাজ করতে নিষেধ করেন। কিন্তু তিনি কারো বারণ শুনেননি। তার মতে একজন অভিনেতা হওয়ার সুবাদে সব ধরনের চরিত্রেই কাজ করা উচিৎ। নিজেকে একটি গন্ডিতে আটকে রাখতে চাননি তিনি। কারণ তার পরিচয় নায়িকা নয়, অভিনেত্রী। তাই তিনি এই ছবিটিতে অভিনয় করেন।
প্রিয়াঙ্কা ভয় পেয়েছিলেন স্বীকার করে জানালেন, ভয় পেলেও পিছু হটেননি, নিজের পছন্দকে মূ্ল্য দিয়েছেন। তিনি বলেন, “আমার সবচেয়ে বড় ঝুঁকি ছিলো আমি জানতাম না, বা জানতে চাইতাম না আমার ঝুঁকিটা কি ছিলো। যখন ‘এতরাজ’ ছবিতে কাজ করছিলাম, সবাই যখন আমাকে সাবধান করছিলো; তখন আমি ভয় পেয়ে যাই। ভয় পেলেও আমি জানতাম আমার কোনটা ভালো লাগে। আমি আমার মনের কথাই শুনেছি। আজ আমি যেমন অবস্থানে আছি তা সম্ভব হয়েছে কেবল ঝুকিগুলো নিয়েছি বলেই।”
সাবেক এই বিশ্বসুন্দরী বলেন, আমার আরেকটি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত ছিলো ‘ফ্যাশন’ ছবিতে অভিনয় করা। সবাই বলেছিলো দর্শক তাকে গ্রহণ করবে না। এতে তার জনপ্রিয়তা হ্রাস পেতে পারে। তবুও তিনি ছবিটিতে কাজ করেন। কারণ তার কাছে চরিত্রটি ভালো লাগে।
পরিবারের মত অনুযায়ী প্রিয়াঙ্কা ভর্তি হয়েছিলেন ইঞ্জিনিয়ারিংয়ে। কিন্তু পেশাগত জীবনে তিনি ইঞ্জিনিয়ার হতে চাননি। তার স্বপ্ন ছিলো অভিনেত্রী হওয়ার। অভিনয়ের মাধ্যমেই তিনি সবার কাছে পরিচিত হতে চেয়েছেন। তাই তিনি অভিনয়ই করে গেছেন। সেই জন্য যত বড় ঝুঁকিই থাকুক না কেনো, তিনি ভয় পাননি। তিনি কাজের মানের উপর নির্ভর করেছেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment