Tuesday, January 2, 2018

আইপিএল: দলগুলো যাদের ধরে রাখতে চায়

দুই বছরের শাস্তি কাটিয়ে এবার আইপিএলে ফিরছে চেন্নাই সুপার কিংস। প্রথম থেকেই জানা নিজেদের পুরনো অধিনায়কের জন্য ঝাঁপাবে চেন্নাই। চেন্নাইকে অধিনায়ক হিসেবে যেরকম ট্রফি দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি, ঠিক তেমনিই তার অধীনেই জনপ্রিয় দল হয়ে উঠে সুপার কিংস। চেন্নাই নিজেদের অধিনায়ককে ধরে রাখার পাশাপাশি সুরেশ রায়না ও রবীন্দ্র জাদেজাকেও ধরে রাখবে এমনটাই খবর মিলেছে চেন্নাই থিঙ্কট্যাঙ্ক সূত্রে।
ফের খেতাব রক্ষার লড়াইতে নামবে মুম্বাই ইন্ডিয়ান্স। তারাও তাদের কোর টিম ধরে রাখবে সেটাই স্বাভাবিক। অধিনায়ক রোহিত শর্মাই এতটা সাফল্য এনে দিয়েছেন দলকে। আর হার্দিক পান্ডিয়া মুম্বাইয়ের জার্সি গায়ে নামার পর ভারতীয় দলে যেভাবে জ্বলে উঠেছেন তাতে তাকে ছাড়ার কথা দুঃস্বপ্নেও ভাববে না থিঙ্ক ট্যাঙ্ক। ছোট ভাইয়ের সঙ্গে থাকবেন বড় জনও। হার্দিক ও ক্রুনাল দুজনকেই দলের সঙ্গে রাখার সম্ভাবনা।

No comments:

Post a Comment