Friday, December 22, 2017

বিরক্তিকর মানুষের কিছু বৈশিষ্ট

রঙিন ডেস্ক : প্রত্যেকেই চায় আকর্ষণীয় ব্যক্তিত্বের মানুষ হতে এবং প্রত্যেকেরই আকর্ষণীয় হওয়ার যোগ্যতা বা গুণ আছে। কিন্তু ইচ্ছে করেই, বা অজ্ঞাতসারেই অনেকে বিরক্তিকর হয়ে উঠে বা বিরক্তিকর থেকে যায়। আপনি যদি সে ধরণের মানুষ হতে না চান তাহলে নিচের লক্ষণগুলো থেকে জেনে নিন যে, কোন অভ্যাসের কারণে একজন মানুষ আসলে খুবই বিরক্তিকর হিসেবে গণ্য হয়।
বিরক্তিকর মানুষের দিকে খেয়াল করলে দেখা যাবে তাদের মধ্যে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে তারা আন্তরিক ও আগ্রহী নয়। তারা হয়তো মনে করে সব শিখে ফেলেছে, সব অর্জন হয়ে গিয়েছে। এজন্য নতুন কিছু আর শেখার তাড়না বা প্রয়োজনীয়তা অনুভব করেনা। এই গুণটি তাদেরকে কেবল বিরক্তিরই রেখে দেয়। অথচ ইতিবাচক ও আকর্ষণীয় মানুষ নতুন নতুন জিনিস শিখে, নিজের মধ্যে প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে এসে আকর্ষণীয় ব্যক্তিত্ব হয়ে উঠেন।


No comments:

Post a Comment