Friday, December 22, 2017

১৯ জানুয়ারি মুক্তি পাবে ‘ইন্সপেক্টর নটি কে’

মাস চারেক আগে ভারতের জিৎ’স ফিল্ম ওয়ার্কস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া যৌথভাবে ছবিটির শুটিং শুরু করে। কিন্তু শুটিংয়ের শেষ পর্যায়ে এসে বাংলাদেশে যৌথ প্রযোজনার নীতিমালা পুনর্গঠন ও নতুন প্রিভিউ কমিটি গঠিত না হওয়ার কারণে যৌথ প্রযোজনায় ছবিটির মুক্তি আটকে যায়। তাই পরে দুই প্রযোজনা প্রতিষ্ঠানের যৌথ সিদ্ধান্তে ভারতের জিৎ’স ফিল্ম ওয়ার্কসের একক ছবি হিসেবে ভারতের পশ্চিমবঙ্গে মুক্তির দিন ঠিক করা হয়।
এ প্রসঙ্গে আবদুল আজিজ বলেন, ‘যৌথ প্রযোজনার পুরোনো নীতিমালা বাতিলের আগে সব নিয়ম মেনেই ছবিটির ঘোষণা দেওয়া হয়েছিল। সে অনুযায়ী শুটিংও শুরু হয়। কিন্তু বর্তমানে যৌথ প্রযোজনার ছবির কোনো প্রিভিউ কমিটি নেই। এখন যৌথ প্রযোজনায় ছবিটি মুক্তি দিতে হলে প্রিভিউ করে মুক্তি দিতে হবে। কিন্তু নতুন নীতিমালা, নতুন প্রিভিউ কমিটি কবে গঠিত হবে তার কোনো ঠিক নেই। ভারতের অংশের প্রযোজনা প্রতিষ্ঠান আগেই ঘোষণা দিয়েছিল সরস্বতী পূজায় মুক্তি দেবে ছবিটি। তাই অপেক্ষা না করে বিনিময় চুক্তিতে ছবিটি মুক্তি দেওয়া হচ্ছে।’


No comments:

Post a Comment