Friday, December 22, 2017

জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ছবির তালিকা

রঙিন ডেস্ক : দেশীয় চলচ্চিত্রের জন্য সবচেয়ে মর্যাদাসম্পন্ন পুরস্কার হচ্ছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। প্রতি বছর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে সেরাদের বাছাই করে পুরস্কৃত করা হয়। এরই মধ্যে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬’-এর প্রক্রিয়া চলছে। আগামী বছরের শুরুর দিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে এটি প্রদান করা হবে।
শবনম ফেরদৌসী পরিচালিত ‘জন্মসাথী’, মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘সম্রাট’, রাশেদ মোর্শেদ পরিচালিত ‘পৃথিবীর নিয়তি’, এস এ হক অলিক পরিচালিত পরিচালিত ‘এক পৃথিবী প্রেম’, সৈয়দ রুবাইয়াত হোসেন পরিচালিত ‘আন্ডার কনস্ট্রাকশন’, সাফিউদ্দিন সাফি পরিচালিত ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী-২’, গৌতম ঘোষ পরিচালিত যৌথ প্রযোজনার ‘শঙ্খচিল’, তৌকীর আহমেদ পরিচালিত ‘অজ্ঞাতনামা’, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ‘মন জানে না মনের ঠিকানা’, মেহের আফরোজ শাওন পরিচালিত ‘কৃষ্ণপক্ষ’, প্রয়াত বেলাল আহমেদ পরিচালিত ‘ভালোবাসবোই তো’, শামীম আখতার পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ‘রীনা ব্রাউন’।
সুমন ধর পরিচালিত ‘দর্পণ বিসর্জন’, মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সরকারি অনুদানপ্রাপ্ত ‘লাল সবুজের সুর’, নুরুদ্দিন মো. তাহের শিপন পরিচালিত ‘একাত্তরের নিশান’, ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘সুইট হার্ট’, জাকির হোসেন রাজু পরিচালিত যৌথ প্রযোজনার ‘নিয়তি’, জাকির হোসেন ও জয়দীপ মুখার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘শিকারি’, নাদের চৌধুরী পরিচালিত ‘মেয়েটি এখন কোথায় যাবে’, জাকির হোসেন রাজু পরিচালিত ‘অনেক দামে কেনা’, অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’, রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’, মো. রফিক সিকদার পরিচালিত ‘ভোলা তো যায় না তারে’, মো. আশিকুর রহমান পরিচালিত ‘সারাংশে তুমি’, অপূর্ব রানা পরিচালিত ‘পুড়ে যায় মন’, তাসমিয়াহ আফরিন পরিচালিত ‘কবি স্বামীর মৃত্যুর পর আমার জবানবন্দি’, সুমনা সিদ্দিকী পরিচালিত ‘মাধো’ ও অনন্য মামুন পরিচালিত ‘অস্তিত্ব’।


No comments:

Post a Comment