rongginnbd
Tuesday, December 5, 2017
১৩৮ রানেই অল আউট অস্ট্রেলিয়া
রঙিন ডেস্ক :
অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে দিবা-রাত্রি টেস্টে নিজেদের দ্বিতীয় ইনংসে ব্যাট করতে ১৩৮ রানে অল আউট হয়ে গেছে স্বাগতিকরা। তৃতীয় দিন শেষে ২৬৮ রানের লিড পেয়েছিলো অস্ট্রেলিয়া। আজ চতুর্থ দিনে ইংল্যান্ডের বিপক্ষে ৩৫৩ রানের লিড পায় অজিরা। এ লক্ষ্যে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে মাঠে নেমেছে ইংল্যান্ড।
এর আগে অ্যাশেজের দ্বিতীয় টেস্টে ইংল্যান্ড টস জিতে ফিল্ডিং নিলে প্রথমে ব্যাটিংয়ে নামে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে দুর্দান্ত ব্যাটিং করে ৮ উইকেটে ৪৪২ রানের ইনিংস ঘোষণা করে অজি অধিনায়ক স্মিথ। জবাবে ব্যাটিংয়ে নেমে ফলোঅনে পড়ে ইংল্যান্ড। তবে তাদেরকে ফলোঅনে নামতে না দিয়ে নিজেরাই ব্যাটিংয়ে নামে অজিরা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান তুলতেই তৃতীয় দিনের খেলা শেষ হয়। আজ আরো ৮৫ রান যোগ করতেই অলআউট হয়ে ফেরেন অজি ক্রিকেটাররা।
ফলে ৩৫৩ রানে পিছিয়ে থেকে ইংলিশরা ব্যাট করতে নেমেছে।
আজ মঙ্গলবার শুরুতেই ব্যাটিংয়ে নামেন ৩ রান করে অপরাজিত থাকা হ্যান্ডসকম্ব ও নাথান লায়ান। আজ ৯ রান তুলতেই মোট ১২ রানে সাজঘরে ফেরেন হ্যান্ডসকম্ব। আর লায়ান ১৪ রানে ফেরেন। শন মার্শ ও মিচেল স্টার্ক ফেরেন ১৯ ও ২০ রানে আউট হন। টিম পেইন ১১ রানে সাজঘরে ফেরেন। জস হ্যাজেলউড ৩ রানে ফিরে গেলে প্যাট কামিন্স ১১ রানে অপরাজিত থাকেন।
গতকাল সোমবার নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেননি অস্ট্রেলিয়ার দুই ওপেনার ক্যামেরন বেনক্রাফট ও ডেভিড ওয়ার্নার। ব্যক্তিগত ৪ রানে বেনক্রাফট ও ১৪ রানে ওয়ার্নার সাজঘরে ফেরেন। এরপর নিজের ২০ রানে উসামা খাওয়াজা এবং ৬ রানে অধিনায়ক স্মিথ ফিরে যান। তবে হ্যান্ডসকম্ব ৩ রান ও নাথান লায়ান ৩ রানে অপরাজিত থাকতেই তৃতীয় দিনের খেলা শেষ হয়।
এর আগে, অ্যাডিলেডে দিবা-রাত্রি টেস্টের নিজেদের প্রথম ইনিংসে শন মার্শের শতকে ভর করে ৮ উইকেট হারিয়ে ৪৪২ রানের ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ১০ রান করেন ওপেনার ক্যামেরন বেনক্রাফট এবং ৪৭ রান করেন আরেক ওপেনার ডেভিড ওয়ার্নার। দলীয় ৮৬ রানে দুই ওপেনার ফিরে গেলে, ব্যক্তিগত ৫৩ রান করেন উসামা খাওয়াজা। এরপর অধিনায়ক স্মিথ ৪০ এবং হ্যান্ডসকোম্ব ৩৬ রান করে ফেরেন।
আর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে নিজেদের প্রথম ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ১২৬ রানে অপরাজিত থাকেন। এরপর উইকেট রক্ষক ব্যাটসম্যান টিম পেন ৫৭ রান, মিশেল স্টার্ক ৬ রান, প্যাট কামিন্স ৪৪ রান করে আউট হন। তবে ব্যক্তিগত ১০ রানে অপরাজিত ছিলেন নাথান লায়ান।
এরপরে ৪৪২ রান তাড়া করতে নামে ইংল্যান্ড। তবে দলীয় ২২৭ রানেই অলআউট হয়ে ফলোঅনে পড়ে ইংলিশরা। ব্যক্তিগত ১৮ রানে স্টার্কের শিকার হয়ে ফেরেন ইংলিশ ওপেনার মার্ক স্টোনেম্যান।
এরপর দলের পক্ষে ডেভিড মেলন ১৯ রান, মঈন আলী ২৫ রান, উইকেট রক্ষক ব্যাটসম্যান জন ব্যারিস্টোভ ২১ রান , ক্রিস ওয়েকস ৩৬ রান এবং ক্রেইগ ওভারটন ৪১ রান সংগ্রহ করেন। এছাড়া আর কোনো ব্যাটসম্যান দুই অংকে পৌঁছাতে পারেনি।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment