Sunday, December 3, 2017

সব্যসাচীর শাড়িতে মোহনীয় মানুষী

রঙিন ডেস্ক : সবে বিশ্বসুন্দরী খেতাব জিতে নিজ দেশ ভারতে ফিরেছেন মেডিকেল ছাত্রী মানুষী চিল্লার। এবার তাকে দেখা গেল বিখ্যাত বাঙালি ডিজাইনার সব্যসাচীর পোশাকে। শাড়িতে তার অভিজাত লুক মন কেড়ে নিল ফ্যাশন দুনিয়ার।
সব্যসাচী তৈরি করেন ভারতীয় পোশাক। তবে তার বিশেষত্ব হল শাড়ি। কাজল থেকে রানি মুখার্জী, বিদ্যা বালান থেকে দীপিকা পাডুকোন- সব্যসাচীর শাড়ির ভাঁজে ধরা পড়েছে মুগ্ধ বলিউড।
ভারতীয় পত্রিকার বরাত দিয়ে জানা গেছে, ব্যতিক্রম হলেন না মানুষীও। তিনটি কাস্টম মেড শাড়িতে ধরা দিলেন তিনি। একটি শাড়ি তসর-জর্জেট, একটি মটকা সিল্ক ও আর একটি কাঞ্জিভরম। 
সঙ্গে ট্র্যাডিশনাল ব্লাউজ, ভারী গয়না। সম্পূর্ণ অন্যভাবে ধরা দিলেন বিশ্ব জয় করে আসা মানুষী চিল্লার।




No comments:

Post a Comment