rongginnbd
Sunday, December 3, 2017
বিপিএল: আজ মাহমুদুল্লাহর পতিপক্ষ মাশরাফি
রঙিন ডেস্ক :
বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষে চারদিন বিশ্রামে ছিলো খুলনা টাইটানস। ঢাকায় আজ তাদের আবারো শুরু হচ্ছে লড়াই। আজ খুলনার প্রতিপক্ষ থাকছে রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ছয়টায়।
তার আগে বেলা একটায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস। দুটি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে গাজী টেলিভিশন ও মাছরাঙা টিভি।
পয়েন্ট টেবিলের তৃতীয় ও চতুর্থ স্থানে থেকে মুখোমুখি হবে খুলনা টাইটানস ও রংপুর রাইডার্স। ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে গতবার তৃতীয় হওয়া দল মাহমুদুল্লাহর খুলনা। এবার সবার আগে সেরা চার নিশ্চিত করেছে খুলনা।
সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মাশরাফির দল। রংপুর অবশ্য নিশ্চিন্ত হতে পারছে না, তাদের ভাগ্য ঝুলছে সুতোর ওপরে।
এখন পর্যন্ত সেরা চার নিশ্চিত করেছে তিনটি দল-খুলনা টাইটানস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ঢাকা ডায়নামাইটস। আজ প্রথম ম্যাচে সিলেট হেরে গেলে রংপুরের সম্ভাবনা উজ্জ্বল হবে।
এবারের বিপিএলে আগের ম্যাচে রংপুরকে ৯ রানে হারিয়েছিল খুলনা। আজ সেই জয় টাইটানসকে অনুপ্রাণিত করবেই।
লিগ টেবিলের সেরা দুই দল প্রথম কোয়ালিফায়ার খেলবে। আর ওই ম্যাচ জিতলেই ফাইনাল। সুযোগটা কাজে লাগাতে মরিয়া খুলনা টাইটানস।
অন্যদিকে টুর্নামেন্টের শুরুর দিকে টানা তিন ম্যাচ হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি রংপুর রাইডার্স। অধিনায়ক মাশরাফি অবশ্য সেরা চার নিয়ে আশাবাদী।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment