rongginnbd
Sunday, December 3, 2017
সুযোগ কাজে লাগাতে পারলো না রিয়াল
রঙিন ডেস্ক :
দিনের প্রথম ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে ২-২ গোলে ড্র করে হোচট খায় বার্সেলোনা। এতে পয়েন্ট ব্যবধান কমানোর সুযোগ তৈরি হয় রিয়াল মাদ্রিদের। তবে সেই সুযোগ কাজে লাগাতে পারেনি রোনালদোরা। শনিবার রাতে স্প্যানিশ লা লিগা ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছে।
রিয়াল জিততে না পারায় বার্সার সঙ্গে দূরত্ব থাকলো ৮ পয়েন্টের। আর এ ড্রয়ে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেটিকো মাদ্রিদের পেছনে পড়তে হয়েছে রিয়ালকে। ১৪ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তিনে রয়েছে অ্যাতলেটিকো, আর রিয়াল ২৮ পয়েন্ট নিয়ে রয়েছে চার নম্বরে। বার্সা ৩৬ পয়েন্ট নিয়ে রয়েছে সবার উপরে।
প্রতিপক্ষের মাঠে ক্রিস্টিয়ানো রোনালদো ও করিম বেনজেমার শট বারপোস্টে লাগলে হতাশ হতে হয় রিয়াল মাদ্রিদকে। খেলার ৮৬তম মিনিটে ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখে সার্জিও রামোস মাঠ ছাড়লে সেই হতাশা আরো বেড়ে যায়।
আরিত আদুরিজকে কনুই মেরে লাল কার্ড দেখে মাঠ ছাড়ার মধ্য দিয়ে লজ্জার রেকর্ড গড়লেন রামোস। স্পেনের শীর্ষে লিগে সর্বোচ্চ ১৯টি লাল কার্ড দেখার অনাকাঙ্ক্ষিত রেকর্ড গড়লেন এই স্প্যানিশ ডিফেন্ডার। জাভি আগুয়েদো এবং পাবলো আলফারো ১৮টি করে লাল কার্ড দেখেন।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment