rongginnbd
Saturday, December 23, 2017
নাসিরের ট্রিপল সেঞ্চুরি হলো না
রঙিন ডেস্ক :
বাংলাদেশের কোনো ব্যাটসম্যান হিসেবে রকিবুল হাসানের রয়েছে ফার্ষ্ট ক্লাস ক্রিকেটে প্রথম ৩০০+ রানের (৩১৩) ইনিংস। তার পাশেই নাম লেখাতে যাচ্ছিলেন নাসির হোসেন। কিন্তু সেটা আর হলো না। ট্রিপল সেঞ্চুরি থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই সাজঘরে ফিরতে হলো তাকে।
জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরির পথে ছিলেন নাসির হোসেন। কিন্তু ৩০০ রানের দোরগড়ায় গিয়ে হঠাৎ ভুল করে ফেলেন অলরাউন্ডার নাসির। অভিষেক হওয়া লিংকন দে সঞ্জয়ের বলে পুল করতে গিয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন নাসির। মাত্র ৫ রানের আক্ষেপ থেকেই গেল। ২৯৫ তে আউট নাসির।
শুক্রবার ম্যাচের তৃতীয় দিনের খেলা শেষে রংপুরের সংগ্রহ ৫ উইকেটে ৫৭০ রান। আগের সেরা ২০১ ছাড়িয়ে নাসির অপরাজিত ছিলেন ২৭০ রানে। তার ৪৬৭ বলের ইনিংসে ২৯টি চারের পাশে ছক্কা ৩টি।
প্রসঙ্গত, ২০০৬-২০০৭ মৌসুমে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে সিলেটের বিপক্ষে বরিশালের হয়ে ট্রিপল সেঞ্চুরিসহ ৩১৩ রানের হার না মানা ইনিংস খেলে এখনো রেকর্ড বুকে নিজের নাম স্বর্ণাক্ষরে লিখে রেখেছেন রকিবুল হাসান। তার ঐ একক কৃতিত্বের অবসান ঘটাতে পারলেন না নাসির।
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment